শিরোনাম :
চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে পঞ্চগড় রেলস্টেশনে ৪০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ; লাইসেন্স করতে অতিরিক্ত টাকা চাওয়ার অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের রাজিবপুরে পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎ পৃষ্টে যুবকের মৃত্যু তেঁতুলিয়া সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট করার সকল প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল ছাতকের বনভূমি ও পরিবেশ রক্ষায় যৌথ অভিযানের নির্দেশ এমপি কলিম উদ্দিনের শাল্লায় প্রাথমিক শিক্ষকদের তীব্র গ্রুপিং ও পাল্টাপাল্টি কমিটি গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ পেট্রোবাংলার পরিচালক এস এম মাহবুব আলমের অপসারণ ও বিচারের দাবিতে বিক্ষোভ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

পেট্রোবাংলার পরিচালক এস এম মাহবুব আলমের অপসারণ ও বিচারের দাবিতে বিক্ষোভ

Reporter Name
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব এস এম মাহবুব আলমের অপসারণ এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন শ্রমিক ফেডারেশনসহ পেট্রো সেক্টরের বিভিন্ন সিবিএ নেতা-কর্মচারীদের উদ্যোগে আজ মঙ্গলবার ২১ জুলাই রাজধানীর কাওরান বাজারস্থ পেট্রোবাংলা হেড অফিস পেট্রোসেন্টারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আজ সকাল সাড়ে ১০ টায় শুরু হওয়া এ কর্মসূচিতে পেট্রোবাংলা ও এর অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের সিবিএ নেতারা এবং বিপুলসংখ্যক কর্মচারী অংশগ্রহণ করেন।

তারা অভিযোগ করে বলেন, কয়েকদিন আগে পেট্রোবাংলা কর্মচারী ইউনিয়নের উদ্যোগে হেড অফিসের প্রধান ফটকের সামনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি সম্বলিত একটি ব্যানার টানানো হয়। অভিযোগ অনুযায়ী, পরিচালক (প্রশাসন) এস এম মাহবুব আলম ব্যানারটি দেখতে পেয়ে নিরাপত্তাকর্মীদের মাধ্যমে তা অপসারণ ও ছিঁড়ে ফেলেন। এ ঘটনায় কর্মচারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং সিবিএ নেতারা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তারা দাবি করেন, এস এম মাহবুব আলমের কর্মকাণ্ড কর্মচারীদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। তারা তার বিরুদ্ধে আনীত অভিযোগের সুষ্ঠু তদন্ত, দ্রুত অপসারণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মিছিলটি পেট্রোবাংলার সিবিএ কার্যালয় থেকে শুরু হয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান, সচিব এবং পরিচালক (প্রশাসন)-এর কার্যালয় প্রদক্ষিণ করে পুনরায় সিবিএ কার্যালয়ে এসে শেষ হয়।

পরে পেট্রোবাংলা অফিসার্স অ্যাসোসিয়েশনের মধ্যস্থতায় চেয়ারম্যানের সঙ্গে সিবিএ নেতৃবৃন্দের একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নেতারা জানান, বিষয়টি পর্যালোচনার জন্য চেয়ারম্যান আগামী ২৬ জুলাই পর্যন্ত সময় নিয়েছেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পেট্রোবাংলা কর্মচারী ইউনিয়ন সিবিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম, তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন সিবিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি খন্দকার জুলফিকার মতিন, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন এবং প্রধান উপদেষ্টা আলহাজ ফয়েজ আহমেদ লিটনসহ অন্যান্য নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন পেট্রোবাংলা কর্মচারী ইউনিয়ন সিবিএ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নুর আলম, জিটিসিএল কর্মচারী ইউনিয়ন সিবিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি লিয়াকত আলী, বাপেক্স এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মো. নওঁলাদ আলীসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা কর্মচারীদের স্বার্থ ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং তাদের দাবির দ্রুত বাস্তবায়ন প্রত্যাশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930