বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্মক্ষম শক্তিকে দিয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা যাবে : নূরুল ইসলাম বুলবুল    চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাও চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক সংবর্ধনা অনুষ্ঠান আলোচনা সভা   আন্তর্জাতিক যুব দিবসে কুমিল্লায় জামায়াতের যুব সমাবেশ, তারুণ্যের ঐক্যের আহ্বান গর্তে গর্তে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লার আমতলীতে ২০ কিলোমিটার যানজট লাকসামে মাইকিং করে চার পরিবারকে সমাজচ্যুতের অভিযোগ গ্রীন ও ক্লিন সিটি গড়তে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দুই শিশু সন্তানকে হত্যার কথা স্বীকার করলেন বাবা

নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও মিষ্টিমুখ করানো হয়েছে। মঙ্গলবার ১১ আগস্ট সকাল ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপন উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, উত্তীর্ণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ বছর নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মোট ২২৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২০৮ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৯২ জন। বিদ্যালয়ের পাসের হার ৯৩ দশমিক ২৭ শতাংশ। অনুষ্ঠানে কৃতকার্য শিক্ষার্থীদের বিদ্যালয়ের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের জন্য তাঁদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ শিক্ষা জীবনে আরও ভালো ফলাফল ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। পরে উত্তীর্ণ শিক্ষার্থীদের মিষ্টিমুখ করান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাঃ রওশনয়ারা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাসুদ রানা, মোঃ শফিউল আজম, লিনস হাঁসদা, মোসাঃ শিরিন আকতার শিউলি এবং সহকারী শিক্ষক মোঃ আব্দুল হান্নান, মাহবুব আলম, মোসাঃ হিরা খাতুন, মোঃ জিয়াউর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রওশনয়ারা জানায়, শিক্ষার্থীদের এ সাফল্য বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও ভালো ফলাফল নিশ্চিত করতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host