বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গফরগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন বর্ণাঢ্য আয়োজনে পঞ্চগড়ের বোদায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ত্রিশালে তিন শত শিক্ষার্থীদের ‘সাহিয়া-মজিদ শিক্ষাবৃত্তি প্রদান  কাজী নজরুলের সৃষ্টিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কুমিল্লায় প্রস্তুতি সভা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্লিপার বাসে বিআরটিএর অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন ২৪ আগস্ট, ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী রেখা রানী ওঝার জীবনে বিয়ে নয় মেয়েদের শিক্ষা জীবন উৎসর্গ অনন্য দৃষ্টান্ত নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মুভ ফর জাস্টিস-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা টেকনাফের সাবরাংয়ে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক

নাফনদীতে মাছ শিকারের সময় ৪ জেলেকে আটক করেছে আরাকান আর্মি

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : সোমবার, ১৮ মে, ২০২৬, ৯:২৭ অপরাহ্ন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : টেকনাফের নাফ নদীতে মাছ শিকারের সময় মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ৪ বাংলাদেশি জেলেকে আটক করেছে আরাকান আর্মি।

আটক জেলেরা হলেন, টেকনাফ পৌরসভার ৯ নম্বর জালিয়াপাড়া এলাকার সৈয়দ আমিনের ছেলে মো. মনির আহমেদ (৪৫), একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. ইয়াছিন (১৮), মৃত আব্দুল নবীর ছেলে আব্দুল মালেক (৫০) এবং জাফর আলমের ছেলে মো. জামাল হোসেন (৪০)।

সোমবার ১৮ মে দুপুরে সাবরাং সীমান্তের পূর্ব পাশে নাফ নদীতে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।

জেলেদের সূত্রে জানা যায়, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৪ থেকে আনুমানিক ২ কিলোমিটার পূর্বে বাংলাদেশের সীমানা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে নাফ নদীতে মাছ ধরছিলেন তারা। এ সময় আরাকান আর্মির সদস্যরা ৪ জেলে ও দুটি ইঞ্জিন চালিত মাছ ধরার নৌকা আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, নাফ নদীতে মাছ শিকারের সময় মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মি দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ চার জেলেকে ধরে নিয়ে যায়। এই বিষয়ে তথ্য সংগ্রহ চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ৯ মে দুপুর ২টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়কের নেতৃত্বে দুটি ফাইবার স্পিডবোট ও একটি কাঠের ট্রলার নিয়ে নাফ নদীর জিরো লাইন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরাকান আর্মির কাছ থেকে ১৪ জন জেলেকে যাচাই-বাছাই শেষে বিজিবির হেফাজতে নেওয়া হয়। পরে তাঁদের টেকনাফ মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে আনা হয়। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে থানার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host