মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতক নৌ পুলিশের অভিযানে অবৈধ ২১টি ড্রেজারসহ ৯ জন আটক  ১ শিক্ষকেই চলছে দু’শ শিক্ষার্থীর পাঠদান! কুমিল্লায় ৫ বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে সিভিল সার্জনের অভিযান JICA-LGED মূল্যায়নে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে দেশের সেরা কুমিল্লা সিটি কর্পোরেশন কুমিল্লায় ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, এক মাসে আক্রান্ত ৪৯৪ বিজিবির সাঁড়াশি অভিযানে ১৯৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন সাবেক রাষ্ট্রদূত এম. আমিনুল ইসলাম আর নেই মাইকে ঘোষণা দিয়ে পঞ্চগড়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ পঞ্চগড় জেলা বাস, মিনিবাস, কোচ মালিক সমিতির নতুন কমিটির শপথ অনুষ্ঠিত 

পঞ্চগড়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

Reporter Name
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৯:৪৩ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি : প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার) প্রোগ্রামের আওতায় পঞ্চগড়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৬জুন দুপরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড় সদর উপজেলার আয়োজনে উপজেলা হলরুমে পার্টনার প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন ধরনের কার্যকরী প্রশিক্ষণ প্রদান করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানার সভাপতিত্বে এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক,মো: আব্দুল মতিন, অতিরিক্ত উপপরিচালক (কৃষি) সুবোধ চন্দ্র রায়, সদর উপজেলা কৃষি অফিসার মো: আসাদুন্নবী বক্তব্য দেন।

বক্তারা, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং উত্তম কৃষি চর্চার ধাপসমূহ প্রণয়ন ও বাস্তবায়নে পার্টনার প্রকল্প আধুনিক ও সমৃদ্ধ কৃষিভিত্তিক বাংলাদেশ গড়তে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি এই প্রকল্পের আওতায় সার নিয়ে বিভিন্ন ব্যাখ্যা প্রদান করা হয়।

পরে অনুষ্ঠানস্থলে পার্টনার কংগ্রেস প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কৃষকদের ধারণা দিতে প্রদর্শনীর স্টলগুলো পরিদর্শন করা হয়।
এ সময় পার্টনার কংগ্রেসে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক সহ প্রান্তিক কৃষক-কৃষাণী ও কৃষি সংশ্লিষ্ট উদ্যোক্তাগন অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host