মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতক নৌ পুলিশের অভিযানে অবৈধ ২১টি ড্রেজারসহ ৯ জন আটক  ১ শিক্ষকেই চলছে দু’শ শিক্ষার্থীর পাঠদান! কুমিল্লায় ৫ বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে সিভিল সার্জনের অভিযান JICA-LGED মূল্যায়নে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে দেশের সেরা কুমিল্লা সিটি কর্পোরেশন কুমিল্লায় ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, এক মাসে আক্রান্ত ৪৯৪ বিজিবির সাঁড়াশি অভিযানে ১৯৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন সাবেক রাষ্ট্রদূত এম. আমিনুল ইসলাম আর নেই মাইকে ঘোষণা দিয়ে পঞ্চগড়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ পঞ্চগড় জেলা বাস, মিনিবাস, কোচ মালিক সমিতির নতুন কমিটির শপথ অনুষ্ঠিত 

পঞ্চগড়ে হ্যান্ডকাপসহ ৪ আসামি ছিনতাই

Reporter Name
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত টাস্কফোর্স অভিযান ও ভ্রাম্যমাণ আদালত থেকে ৪ আসামিকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকৃত আসামিদেরকে আবার গ্রেফতার করতে সক্ষম হয়েছে ।ভ্রাম্যমাণ আদালত চলাকালীন মাদকের সাথে জড়িত কিছুসংখ্যক দুষ্কৃতিকারি গ্রেফতারকৃত ৪ জন আসামিকে ছিনিয়ে নেয়া ।

১৮ জুন রাতে আসামি ছিনতাই এর ঘটনায় পঞ্চগড় সদর থানায় একটি মামলা করা হয়েছে । মামলায় ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ৪ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার নামীয় আসামিরা হলেন জেলা শহরের রাজনগর এলাকার জয়নাল (৪২), একই এলাকার শাহেন শাহ (৩৬), পুরাতন ক্যাম্প এলাকার হাসিবুর রহমান (২৫), একই এলাকার দিপু ইসলাম (৩৭)। দিপু পঞ্চগড় পৌর যুবদলের সাবেক সদস্য সচিব ছিলেন।

মামলার এজাহারে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও ব্যাটালিয়ন আনসারসহ টাস্কফোর্স অভিযান চালানো হয়। এ সময় জেলা শহরের হাজী মার্কেটের একটি পরিত্যক্ত দোকানে মাদক সেবনরত অবস্থায় ওই ৪ জনকে আটক করা হয়। তাদের কাছে এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, অর্ধেক পিস ইয়াবাসহ কিছু মাদকসেবন সামগ্রী পাওয়া যায়।

পরে তাদের শের-ই- বাংলা পার্কে নিয়ে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আসামিদের গাড়িতে তোলা হলে ২০/২৫ জন লোক তাদের হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরে তাদের ট্রাফিক পুলিশ বক্সের কাছ থেকে আবারও গ্রেফতার করা হয়। হ্যান্ডকাপ দুটি কাটা অবস্থায় পাওয়া যায়। রাতে তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেয়া ও আসামি ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে তাদের নামে পঞ্চগড় সদর থানায় মামলা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম।

অভিযানে ইট পাটকেল ছোড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাড়ির কাঁচ ভেঙে গেছে বলে এজাহারে দাবি করা হয়েছে। এছাড়া সিপাহী ফাহিমুর রহমান, মোসাদ্দেক আলী, তরিকুল ইসলাম ও ব্যাটালিয়ন আনসারের নায়েব সুবেদার জালাল উদ্দিন আহত হয়েছেন বলেও দাবি করা হয়।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম গণমাধ্যম কর্মীদের বলেন, এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় মামলা হয়েছে। গ্রেফতার ৪ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পঞ্চগড় পুলিশ সুপার আবু সাইম বলেন, ‘আমরা পঞ্চগড়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছি। বৃহস্পতিবারের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না। যারাই অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host