ফুলেল শুভেচ্ছায় চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. মো. ইকবালকে বরণ
প্রতিনিধির নাম।।
প্রকাশকাল :
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৬:২৯ অপরাহ্ন
Share
ফুলেল শুভেচ্ছায় চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. মো. ইকবালকে বরণ
নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পাওয়ায় বরুড়ার কৃতী সন্তান ও চিকিৎসক ডা. মো. ইকবালকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি, কুমিল্লা প্রেসক্লাবের অর্থ সম্পাদক, দৈনিক আমার দেশ পত্রিকার (দক্ষিণ) প্রতিনিধি, দৈনিক ময়নামতি পত্রিকার প্রধান প্রতিবেদক মোহাম্মদ শাহ্ আলম শফি। ডা. মো. ইকবাল চিকিৎসাসেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তিনি। চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে তাঁর মেধা, দক্ষতা ও নেতৃত্বে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ও চিকিৎসাসেবার মান আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন শুভাকাঙ্ক্ষী মোহাম্মদ শাহ্ আলম শফি। নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে চাঁদপুর মেডিকেল কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে তাঁর...
নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পাওয়ায় বরুড়ার কৃতী সন্তান ও চিকিৎসক ডা. মো. ইকবালকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি, কুমিল্লা প্রেসক্লাবের অর্থ সম্পাদক, দৈনিক আমার দেশ পত্রিকার (দক্ষিণ) প্রতিনিধি, দৈনিক ময়নামতি পত্রিকার প্রধান প্রতিবেদক মোহাম্মদ শাহ্ আলম শফি।
ডা. মো. ইকবাল চিকিৎসাসেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তিনি। চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে তাঁর মেধা, দক্ষতা ও নেতৃত্বে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ও চিকিৎসাসেবার মান আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন শুভাকাঙ্ক্ষী মোহাম্মদ শাহ্ আলম শফি।
নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে চাঁদপুর মেডিকেল কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে সংশ্লিষ্টরা আশা করন।