রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা প্রশাসক গোল্ডকাপে নাচোলকে ৪-০ গোলে হারিয়ে শিবগঞ্জের জয় জামালগঞ্জ-ছাতক-দোয়ারায় সড়ক প্রশস্তকরণের প্রকল্প নেই :অবাধে কাটছে দেশিয় গাছ  গণমাধ্যমের খবর দেখে ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে প্রধানমন্ত্রী, দিলেন চিকিৎসা সহায়তা মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় ভূমিকার আহ্বান : এস এম জিলানী ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা শুধু জিপিএ ৫ নয়, আদর্শ মানুষ গড়াই শিক্ষার মূল লক্ষ্য : ড. সায়মা ফেরদৌস ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ  ৯ জন গ্ৰেফতার সাংবাদিক তথ্য চাইলে শিক্ষা অফিসে পাঠিয়ে দিন! চরফ্যাশনের ঢালচরে সরকারি খালে বিষপ্রয়োগে মাছ শিকার : হুমকির মুখে উপকূলীয় জীববৈচিত্র্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সাথে আইনজীবী নেতার সৌজন্য সাক্ষাৎ

বরগুনায় “সবার আগে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : শনিবার, ২৩ মে, ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

বরগুনা প্রতিনিধি : বরগুনায় সরকারের নির্বাচনি ইশতেহারে “সবার আগে বাংলাদেশ” শীর্ষক বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি ও উন্নয়ন পরিকল্পনার সুফল তুলে ধরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৩ মে সকাল ১০টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“সবার আগে বাংলাদেশ” শীর্ষক এ প্রেস ব্রিফিংয়ে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের বাস্তব চিত্র ও জনসাধারণের উপকারিতা তুলে ধরা হয়।

বরগুনার মান্যবর জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার এর সভাপতিত্বে ডপ্রেস ব্রিফিংয়ে বক্তারা বলেন, বর্তমান সরকার দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলো নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে ক্রয়ের সুযোগ পাচ্ছে। একইসঙ্গে কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান, সহজ শর্তে কৃষি ঋণ এবং ঋণ মওকুফের সুবিধা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এছাড়া জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় খাল খনন এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ইতিবাচক প্রভাব নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। নারীর ক্ষমতায়নে নারীদের জন্য বিশেষ পরিবহন ও সহায়ক উদ্যোগ সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা আরোও বলেন, সরকারের এসব উদ্যোগের ফলে গ্রামীণ অর্থনীতি সচল হচ্ছে, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। উন্নয়ন কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরসমূহ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে বলেও জানানো হয়।

এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host