শিরোনাম :
ময়মনসিংহের ভালুকায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিরের খামার পরিদর্শন  তেঁতুলিয়ার মাঝিপাড়া সীমান্তে নারী-শিশুসহ ১৩ জনকে পুশইন চেষ্টা নদী ভাঙনের কবলে সুনামগঞ্জের বাক্ষ্মণগাঁও : ঝুঁকিপূর্ণ ৫০ পরিবারের মানববন্ধন বিপুল পরিমাণ মাদকসহ কারবারি আটক এমইপি গ্রুপের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারেক রহমান সরকার কাজ শুরু করেছে : ফরহাদ আজাদ দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ডাকাত-চোরসহ গ্রেপ্তার ৯ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার : কৃষিমন্ত্রী প্রতিপক্ষকে ফাঁসাতে   মন্দির ও মূর্তি ভেঙ্গে ফেলার অভিযোগ মধ্যনগরে কৃষক তালিকা নিয়ে আপত্তি : সাংবাদিককে ফোনে হুমকির অভিযোগ
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

বিপুল পরিমাণ মাদকসহ কারবারি আটক

Reporter Name
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি মদ ও গাঁজাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।

শনিবার ১১ জুলাই সকাল আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহনুর আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই সফল অভিযানটি পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার যাদুরচর ইউনিয়নের খেওয়ার চর (চরপাড়া) এলাকায় ওই মাদক কারবারির নিজ বাসভবনে এই অভিযান চালানো হয়। আটককৃত ব্যক্তির নাম মো. হাফিজুর রহমান ওরফে দুধু মিয়া (৩৮)। তিনি খেওয়ার চর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে।

অভিযানকালে তার বাড়িতে তল্লাশি চালিয়ে নিম্নোক্ত মাদকদ্রব্যসমূহ উদ্ধার ও জব্দ করা হয়:

ইয়াবা ট্যাবলেট: ১৫০ পিস বিদেশি মদ: ৯ বোতল (অফিসার্স চয়েস, প্রতি বোতল ৩৭৫ মিলিলিটার),গাঁজা: প্রায় ৪০০ গ্রাম।

“অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়েছে রৌমারী থানা পুলিশ।

রৌমারী থানা পুলিশ জানিয়েছে, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের হয়েছে।

থানা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।

মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদকের বিরুদ্ধে চলমান এই প্রতিরোধ আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930