রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা প্রশাসক গোল্ডকাপে নাচোলকে ৪-০ গোলে হারিয়ে শিবগঞ্জের জয় জামালগঞ্জ-ছাতক-দোয়ারায় সড়ক প্রশস্তকরণের প্রকল্প নেই :অবাধে কাটছে দেশিয় গাছ  গণমাধ্যমের খবর দেখে ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে প্রধানমন্ত্রী, দিলেন চিকিৎসা সহায়তা মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় ভূমিকার আহ্বান : এস এম জিলানী ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা শুধু জিপিএ ৫ নয়, আদর্শ মানুষ গড়াই শিক্ষার মূল লক্ষ্য : ড. সায়মা ফেরদৌস ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ  ৯ জন গ্ৰেফতার সাংবাদিক তথ্য চাইলে শিক্ষা অফিসে পাঠিয়ে দিন! চরফ্যাশনের ঢালচরে সরকারি খালে বিষপ্রয়োগে মাছ শিকার : হুমকির মুখে উপকূলীয় জীববৈচিত্র্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সাথে আইনজীবী নেতার সৌজন্য সাক্ষাৎ

মাভাবিপ্রবিতে অর্থনীতি বিভাগের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

মোঃ এরশাদ, টাংগাইল প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) এক ঐতিহাসিক ও আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে নারীদের ক্রিকেট ম্যাচ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অর্থনীতি বিভাগ কর্তৃক এই ম্যাচটির আয়োজন করা হয়।

উক্ত খেলার শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো: ফজলুল করীম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম লিটন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: নাজমুস সাদেকীনসহ অন্যান্য বিভাগীয় শিক্ষকবৃন্দ।

২০ এপ্রিল বুধবার প্রথমবারের মতো আয়োজিত এই ম্যাচটিকে কেন্দ্র করে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। গ্যালারিতে উপস্থিত দর্শকদের মুহুর্মুহু তালি আর করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ প্রাঙ্গণ।

ম্যাচে অংশগ্রহণকারী দুটি দলই তাদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করে। ম্যাচ শেষে বিজয়ী ও বিজিত উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেয়া হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. এবিএম শহিদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি অত্যন্ত চমৎকার এবং অনুপ্রেরণাদায়ক একটি উদ্যোগ। পড়াশোনার পাশাপাশি নারীদের খেলাধুলায় এগিয়ে আসার এই চিত্র ক্যাম্পাসের জেন্ডার সমতা ও ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে। আমরা আশা করি প্রতি বছরই এমন আয়োজন করা হবে।

খেলোয়াড়দের একজন অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, মাভাবিপ্রবির মাঠে আমরা মেয়েরা ক্রিকেট খেলছি, এটা ভাবতেই অন্যরকম ভালো লাগা কাজ করছে। আশা করি এই ম্যাচ দেখে বিশ্ববিদ্যালয়ের আরও অনেক নারী শিক্ষার্থী মাঠে আসতে অনুপ্রাণিত হবে।

এই ঐতিহাসিক ম্যাচটির সফল সমাপ্তি মাভাবিপ্রবির ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্তের উন্মোচন করল বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট টুর্নামেন্টেও মাভাবিপ্রবির মেয়েরা অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host