রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা প্রশাসক গোল্ডকাপে নাচোলকে ৪-০ গোলে হারিয়ে শিবগঞ্জের জয় জামালগঞ্জ-ছাতক-দোয়ারায় সড়ক প্রশস্তকরণের প্রকল্প নেই :অবাধে কাটছে দেশিয় গাছ  গণমাধ্যমের খবর দেখে ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে প্রধানমন্ত্রী, দিলেন চিকিৎসা সহায়তা মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় ভূমিকার আহ্বান : এস এম জিলানী ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা শুধু জিপিএ ৫ নয়, আদর্শ মানুষ গড়াই শিক্ষার মূল লক্ষ্য : ড. সায়মা ফেরদৌস ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ  ৯ জন গ্ৰেফতার সাংবাদিক তথ্য চাইলে শিক্ষা অফিসে পাঠিয়ে দিন! চরফ্যাশনের ঢালচরে সরকারি খালে বিষপ্রয়োগে মাছ শিকার : হুমকির মুখে উপকূলীয় জীববৈচিত্র্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সাথে আইনজীবী নেতার সৌজন্য সাক্ষাৎ

রাজিবপুরে ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : রবিবার, ২৪ মে, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, সুবিধাভোগীদের মাঝে সেলাই মেশিন, নলকূপ ও স্প্রে মেশিন বিতরণ করা হয়।
পরে ভুটানপাড়া-কলকিহারা ভায়া মদনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি।

অনুষ্ঠানে সুবিধাভোগীদের মাঝে ১৩০টি স্প্রে মেশিন, ২২ সেট নলকূপ ও ১৭টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি বলেন, রাজিবপুর উপজেলার সবচেয়ে অবহেলিত ও নদীবেষ্টিত এলাকা হলো মোহনগঞ্জ ইউনিয়ন।

এ অঞ্চলের প্রধান সমস্যা নদীভাঙন ও দুর্বল যোগাযোগ ব্যবস্থা। তিনি জানান, নদীর বাম তীর রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ইতোমধ্যে পানি উন্নয়ন মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে আলোচনা করা হয়েছে। পাশাপাশি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে ভবিষ্যতেও কাজ অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজিবপুর উপজেলা আমির আবুল বাশার মোঃ আব্দুল লতিফ, চর রাজিবপুর উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা, ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host