শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তেঁতুলিয়ায় মিষ্টি বিতরণ চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের নতুন নির্বাহী পরিষদ গঠন রবিবার বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পঞ্চগড়ে ডিপ্লোমা মেডিকেল সহকারীর চেম্বার নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি মির্জা ফখরুল রাষ্ট্রপতি ও রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় রাজিবপুরে বাঁধভাঙা উচ্ছ্বাস হাউজবোট থেকে পড়ে বৌলাই নদীতে পর্যটক নিখোঁজ  কুমিল্লায় সাংবাদিক শুভ্র দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছেন ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ হবে : এটিএম মাসুম

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৩  

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:১০ অপরাহ্ন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলিভর্তী ম্যাগাজিন ও ৪৩ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার ১৯ মে দুপুর ১ টায় ১৪-এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন এ তথ্য নিশ্চিত করেন।

অভিযানে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ব্লক-সি/৯ এর বাসিন্দা শামসু আলমের ছেলে মো. জাহিদ হোসেন (৩৮), একই ক্যাম্পের ব্লক- সি/১৫ এর দিল মোহাম্মদের মেয়ে নুর সেহেরা (১৮) ও ব্লক-সি/৪ এর মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল হামিদ (৩২) কে আটক করা হয়।

এপিবিএন জানায়, ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীনের দিকনির্দেশনায় এবং লাম্বাশিয়া ক্যাম্পের অপারেশন ইনচার্জ পুলিশ পরিদর্শক জানে আলম মুনশীর নেতৃত্বে পরিচালিত অভিযানে রোহিঙ্গা নাগরিক দিল মোহাম্মদের বসতঘরে তল্লাশি চালানো হয়।

এপিবিএনের ভাষ্যমতে, এসময় জাহিদ হোসেনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলটিতে ৫ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন লোড অবস্থায় ছিল। এছাড়া তার কাছ থেকে আরও ২টি ম্যাগাজিন ও ২২ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। একইসঙ্গে তার বহন করা ব্যাগ থেকে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

অপরদিকে নুর সেহেরার কাছ থেকে ২ হাজার পিস এবং আব্দুল হামিদের কাছ থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ৪৩ হাজার ৬০০ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬৫ লাখ ৪০ হাজার টাকা।

১৪-এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন বলেন, স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলেই জব্দতালিকা প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host