সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অবদানের স্বীকৃতি : পুরস্কৃত টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম ঢালচরের ইউনিয়নে চেয়ারম্যান পদে জনপ্রত্যাশার প্রার্থী ফখরুল মিয়া ঘুমিয়ে থাকা নারীকে বিষধর সাপের ছোবল, রোগী ও সাপ নিয়ে মধ্যরাতে হাসপাতালে স্বজনরা কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের শুমারি কর্মী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে বিতর্কের ঝড় জামালপুরে ইটের ভাটায় গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু টাঙ্গাইলে নদীভাঙ্গন ও বন্যাকবলিত এলাকা পর্যবেক্ষণ  কুমিল্লা ওয়াসার নতুন চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ কুমিল্লায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, ২৪ ঘণ্টায় চার নবজাতকের মৃত্যু

লাইসেন্সবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মসিকের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

Reporter Name
Update : রবিবার, ২১ জুন, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : লাইসেন্স ছাড়া স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগে ময়মনসিংহ নগরীতে দুটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)। অভিযানে প্রতিষ্ঠান দুটিকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

রবিবার ২১ জুন দুপুর সাড়ে ১২ টার দিকে নগরীর চরপাড়া প্রাইমারি স্কুল রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেরিন স্পেশালাইজড হাসপাতাল এবং আস সিফা ডায়াগনোস্টিক নামে দুটি প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স না থাকার বিষয়টি ধরা পড়ে।

এ সময় প্রতিষ্ঠান দুটিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ করে বিধি অনুযায়ী কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন।

অভিযানকালে উপস্থিত ছিলেন মোবাইল কোর্টের প্রসিকিউটর ও স্যানিটারি ইন্সপেক্টর মো. জাবেদ ইকবাল, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে লাইসেন্সবিহীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং অন্যান্য অনিয়মের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host