রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা প্রশাসক গোল্ডকাপে নাচোলকে ৪-০ গোলে হারিয়ে শিবগঞ্জের জয় জামালগঞ্জ-ছাতক-দোয়ারায় সড়ক প্রশস্তকরণের প্রকল্প নেই :অবাধে কাটছে দেশিয় গাছ  গণমাধ্যমের খবর দেখে ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে প্রধানমন্ত্রী, দিলেন চিকিৎসা সহায়তা মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় ভূমিকার আহ্বান : এস এম জিলানী ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা শুধু জিপিএ ৫ নয়, আদর্শ মানুষ গড়াই শিক্ষার মূল লক্ষ্য : ড. সায়মা ফেরদৌস ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ  ৯ জন গ্ৰেফতার সাংবাদিক তথ্য চাইলে শিক্ষা অফিসে পাঠিয়ে দিন! চরফ্যাশনের ঢালচরে সরকারি খালে বিষপ্রয়োগে মাছ শিকার : হুমকির মুখে উপকূলীয় জীববৈচিত্র্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সাথে আইনজীবী নেতার সৌজন্য সাক্ষাৎ

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৬৬ বোতল এসকাফ সিরাপ জব্দ

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৮:৩২ অপরাহ্ন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপ জব্দ করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ আগস্ট রাত আনুমানিক ১০:৩০ টায় মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।সীমান্ত পিলার ১৮৫/১২-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামস্থ মধ্যবাজার এলাকায় এই অভিযান চালানো হয়। টহল দলের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় পরবর্তীতে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় উক্ত ভারতীয় নেশাজাতীয় সিরাপগুলো উদ্ধার করা হয়।জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host