শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গফরগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন বর্ণাঢ্য আয়োজনে পঞ্চগড়ের বোদায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ত্রিশালে তিন শত শিক্ষার্থীদের ‘সাহিয়া-মজিদ শিক্ষাবৃত্তি প্রদান  কাজী নজরুলের সৃষ্টিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কুমিল্লায় প্রস্তুতি সভা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্লিপার বাসে বিআরটিএর অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন ২৪ আগস্ট, ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী রেখা রানী ওঝার জীবনে বিয়ে নয় মেয়েদের শিক্ষা জীবন উৎসর্গ অনন্য দৃষ্টান্ত নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মুভ ফর জাস্টিস-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা টেকনাফের সাবরাংয়ে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক

সুনামগঞ্জ জেলায় নবাগত রেঞ্জ ডিআইজির আগমন 

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : সোমবার, ১৮ মে, ২০২৬, ৮:০৯ অপরাহ্ন

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি ড. মো: জিল্লুর রহমান আজ সোমবার ১৮ মে সকালে সুনামগঞ্জ জেলা সফরে আসেন।

সকাল ১০টায় সিলেট রেঞ্জ ডিআইজি সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে উপস্থিত হলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম। এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল রেঞ্জ ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে।

পরবর্তীতে সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে কল্যাণ সভার আয়োজন করা হয়।

কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার। সভায় পুলিশ সদস্যরা তাদের সমস্যা, প্রয়োজনীয়তা ও সুপারিশ তুলে ধরেন।

রেঞ্জ ডিআইজি মনোযোগ সহকারে তা শুনেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। কল্যাণ সভার শেষ পর্যায়ে ডিআইজি মহোদয় জেলার চৌকস অফিসারদের সম্মাননা প্রদান করেন এবং পরবর্তীতে আরো ভালো করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইলত্যুৎ মিশ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, সহকারী পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে স্টাফ অফিসার টু ডিআইজি, সিলেট, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মো: রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) শেখ মুরসালিন, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) প্রণয় রায়সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

কল্যাণ সভা শেষে সম্মানিত ডিআইজি মহোদয় পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ করেন।

পরবর্তীতে বেলা সাড়ে ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে রেঞ্জ ডিআইজি মহোদয়ের সাথে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি ও অপরাধ দমনে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

শেষে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয় ডিআইজি-কে সম্মাননা স্মারক প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host