শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গফরগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন বর্ণাঢ্য আয়োজনে পঞ্চগড়ের বোদায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ত্রিশালে তিন শত শিক্ষার্থীদের ‘সাহিয়া-মজিদ শিক্ষাবৃত্তি প্রদান  কাজী নজরুলের সৃষ্টিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কুমিল্লায় প্রস্তুতি সভা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্লিপার বাসে বিআরটিএর অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন ২৪ আগস্ট, ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী রেখা রানী ওঝার জীবনে বিয়ে নয় মেয়েদের শিক্ষা জীবন উৎসর্গ অনন্য দৃষ্টান্ত নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মুভ ফর জাস্টিস-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা টেকনাফের সাবরাংয়ে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক

৩ নং ঝিলিম ইউনিয়ন পরিষদে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা 

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : সোমবার, ১৮ মে, ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৩ নং ঝিলিম ইউনিয়ন পরিষদে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী অর্থবছরের রাজস্ব ও উন্নয়ন খাতের আয়-ব্যয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং স্থানীয় জনগণের মতামত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ৩ নং ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসান। বাজেট উপস্থাপন করেন প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি পাল। তিনি বাজেটের বিভিন্ন খাতের আয়-ব্যয়ের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। উপস্থাপিত বাজেট অনুযায়ী, ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব আয় ধরা হয়েছে ৬০ লাখ ৮৩ হাজার ৩০০ টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫৩ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা। ফলে রাজস্ব খাতে উদ্বৃত্ত থাকবে ৭ লাখ ৩০ হাজার টাকা। অন্যদিকে উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৩ কোটি ৯৬ হাজার ৬০০ টাকা এবং একই পরিমাণ ব্যয় নির্ধারণ করা হয়েছে। ফলে উন্নয়ন খাতে কোনো উদ্বৃত্ত থাকবে না। সভায় জানানো হয়, ৩ নং ঝিলিম ইউনিয়ন পরিষদে নতুন করে কোনো প্রকার ট্যাক্স বৃদ্ধি করা হচ্ছে না। পূর্বের ট্যাক্স বহাল থাকবে। ট্যাক্স বৃদ্ধি না হওয়ায় উপস্থিত সদস্য ও স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন। এসময় ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ইউনিয়ন পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বাজেটের বিভিন্ন খাত নিয়ে বিস্তারিত আলোচনা শেষে জনগণের অংশগ্রহণমূলক মতামতের ভিত্তিতে বাজেট অনুমোদনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host