সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অবদানের স্বীকৃতি : পুরস্কৃত টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম ঢালচরের ইউনিয়নে চেয়ারম্যান পদে জনপ্রত্যাশার প্রার্থী ফখরুল মিয়া ঘুমিয়ে থাকা নারীকে বিষধর সাপের ছোবল, রোগী ও সাপ নিয়ে মধ্যরাতে হাসপাতালে স্বজনরা কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের শুমারি কর্মী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে বিতর্কের ঝড় জামালপুরে ইটের ভাটায় গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু টাঙ্গাইলে নদীভাঙ্গন ও বন্যাকবলিত এলাকা পর্যবেক্ষণ  কুমিল্লা ওয়াসার নতুন চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ কুমিল্লায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, ২৪ ঘণ্টায় চার নবজাতকের মৃত্যু

জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৮ জুন দুপুরে শহরের উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসি মিলনায়তনে আয়োজিত মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

এ সময় স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এই সভায় ‘জেসমিন’ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন, শিশু সুরক্ষা, স্বাস্থ্য এবং পুষ্টি উন্নয়নের ওপর বিস্তারিত আলোচনা করা হয়।

জানা যায়, জামালপুরে কৃষি ও পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর অংশগ্রহণ ১০ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ৬৫ দশমিক ৩ শতাংশে উন্নীত হয়েছে। জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (জেসমিন) প্রকল্পের প্রভাবে স্থানীয় নারীদের মধ্যে এই ইতিবাচক পরিবর্তন এসেছে।

উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদার সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জেসমিন প্রকল্পের ব্যবস্থাপক অসীম চ্যাটার্জি। উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি মুখলেছুর রহমান লিখন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।

সভায় উপস্থাপিত মিড-টার্ম মূল্যায়নের তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে জামালপুর সদর, মেলান্দহ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার ২৮টি ইউনিয়নে পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে ২৫ হাজার প্রান্তিক কৃষক পরিবারের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে। জেন্ডার সমতা প্রতিষ্ঠার পাশাপাশি কৃষকদের আয় সার্বিকভাবে ৫৭ দশমিক ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

প্রকল্পের অর্জনের চিত্র তুলে ধরে জানানো হয়, সুষম খাদ্য ও পুষ্টি বিষয়ক জ্ঞানের হার ৩৯ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৮ দশমিক ৬ শতাংশে। এছাড়া স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে; ৫টি গুরুত্বপূর্ণ সময়ে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস ৩৫ শতাংশ থেকে বেড়ে ৯৪ দশমিক ৫ শতাংশ হয়েছে।

আলোচনায় বিশেষভাবে উঠে আসে ৬০টি ‘স্মার্ট কিশোরী ক্লাব’-এর কথা। এই ক্লাবের প্রায় ১ হাজার ৫০০ কিশোরী সদস্য ডিজিটাল অ্যাপ ব্যবহার করে কৃষকদের ফসলের রোগবালাই শনাক্ত করতে সহায়তা করছে। একই সঙ্গে তারা নিজ নিজ পরিবার ও সমাজে পুষ্টি, স্বাস্থ্যবিধি এবং নিরাপদ খাদ্য উৎপাদন সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিচ্ছে।

অস্ট্রেলীয় সরকারের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ যৌথভাবে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। সভায় বক্তারা বলেন, পারিবারিক ও অর্থনৈতিক সিদ্ধান্তে নারীর এই অংশগ্রহণ গ্রামীণ অর্থনীতি ও সামাজিক কাঠামোকে আরও শক্তিশালী করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host