সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অবদানের স্বীকৃতি : পুরস্কৃত টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম ঢালচরের ইউনিয়নে চেয়ারম্যান পদে জনপ্রত্যাশার প্রার্থী ফখরুল মিয়া ঘুমিয়ে থাকা নারীকে বিষধর সাপের ছোবল, রোগী ও সাপ নিয়ে মধ্যরাতে হাসপাতালে স্বজনরা কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের শুমারি কর্মী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে বিতর্কের ঝড় জামালপুরে ইটের ভাটায় গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু টাঙ্গাইলে নদীভাঙ্গন ও বন্যাকবলিত এলাকা পর্যবেক্ষণ  কুমিল্লা ওয়াসার নতুন চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ কুমিল্লায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, ২৪ ঘণ্টায় চার নবজাতকের মৃত্যু

ধানমন্ডিতে বহুতল ভবন থেকে ফেলে শাল্লার রিক্তাকে হত্যা, গৃহকর্তা-গৃহকর্ত্রী আটক

Reporter Name
Update : শনিবার, ২০ জুন, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি : রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবনের আটতলা থেকে রিক্তা মণি (১২) নামে এক শিশু গৃহকর্মীকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত রিক্তা মণি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার নিজগাঁও গ্রামের (বড়হাটীর) শাহীন মিয়ার মেয়ে। সে ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত।

এই নৃশংস ঘটনার অভিযোগে সংশ্লিষ্ট বাসার গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ১৯ জুন ভোর আনুমানিক ৬টার দিকে ধানমন্ডির ৯/এ নম্বর সড়কের একটি আবাসিক ভবনে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর খবর পেয়ে ধানমন্ডি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রিক্তার মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শনিবার ২০ জুন দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

তিনি জানান, ঘটনার পর পরই জিজ্ঞাসাবাদের জন্য ওই বাসার গৃহকর্তা প্রকৌশলী সবিবুর রহমান এবং তার স্ত্রী ফারাহ নুসরাতকে আটক করে থানায় নেয়া হয়েছে।

ওসি সাইফুল ইসলাম আরও বলেন, “নিহত শিশু রিক্তার পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ পুরো ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং বিস্তারিত তদন্ত চালানো হচ্ছে।”

এদিকে রাজধানী বুকে শাল্লার অবুঝ শিশু রিক্তা মণির এমন নির্মম মৃত্যুর খবরে তার নিজগ্রাম নিজগাঁওসহ গোটা সুনামগঞ্জ জেলায় গভীর শোক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host