মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতক নৌ পুলিশের অভিযানে অবৈধ ২১টি ড্রেজারসহ ৯ জন আটক  ১ শিক্ষকেই চলছে দু’শ শিক্ষার্থীর পাঠদান! কুমিল্লায় ৫ বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে সিভিল সার্জনের অভিযান JICA-LGED মূল্যায়নে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে দেশের সেরা কুমিল্লা সিটি কর্পোরেশন কুমিল্লায় ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, এক মাসে আক্রান্ত ৪৯৪ বিজিবির সাঁড়াশি অভিযানে ১৯৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন সাবেক রাষ্ট্রদূত এম. আমিনুল ইসলাম আর নেই মাইকে ঘোষণা দিয়ে পঞ্চগড়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ পঞ্চগড় জেলা বাস, মিনিবাস, কোচ মালিক সমিতির নতুন কমিটির শপথ অনুষ্ঠিত 

কুমিল্লা ও ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ

Reporter Name
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব চোরাচালানি পণ্যের মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা।

বিজিবি প্রেসরিলিজে জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২ আগস্ট ২০২৬ তারিখ ভোরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপির বিশেষ টহল দল সীমান্তের প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌয়ারা বাজার এলাকায় অভিযান চালায়। একই সময়ে ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপির বিশেষ টহল দল সীমান্তের ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর বেতীয়ারা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, অভিযানকালে বিজিবি সদস্যরা মালিকবিহীন অবস্থায় অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি ও মোবাইল ডিসপ্লে উদ্ধার করে। জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা।

বিজিবি জানায়, জব্দকৃত চোরাচালানি মালামাল পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হবে।

বিজিবি আরও জানায়, সীমান্তে চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host