শিরোনাম :
পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুনের নেপথ্যে ছিনতাইকারী চক্র, গ্রেফতার ৫ কারেন্টের বাজার যাত্রী ছাউনির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ছয় দফা মেনে নিন ভাঁট ফুল কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা সন্দেহভাজন ৪ জন আটক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

উপদেষ্টা আসিফ মাহমুদ মুরাদনগরে মাফিয়া তন্ত্র কায়েম করেছে : নাসির উদ্দিন নাসির

Reporter Name / ২৬৯ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লার মুরাদনগরে মাফিয়া তন্ত্র কায়েম করেছেন।

তিনি বলেন, যারা জুলাই এবং আগস্টে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন গত ১৭ বছরে যারা জেল খেটেছে, ৫ ই আগস্টের পরেও আসিফ মাহমুদ সে সকল নেতাকর্মীদের জেলে প্রেরণ করেছেন। পুরো বাংলাদেশে ইতিবাচক রাজনীতি থাকলেও কুমিল্লার মুরাদনগর ইতিবাচক রাজনীতি নেই।

সোমবার (৪ আগস্ট) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ জন নেতাকর্মীকে কুমিল্লা জেলখানায় দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নাসির উদ্দিন বলেন, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদের গ্রেফতারের খবরে তার মমতাময়ী মা হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন, যা অত্যন্ত বেদনাদায়ক।

তিনি বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ তার পছন্দমত মুরাদনগর’কে পরিচালনা করছে। মুরাদনগরের ফ্যাসিবাদ আওমি সরকারের কোন নেতাকর্মী জেলখানায় না থাকলেও বিএনপি ও অঙ্গসংগঠনের ১৩ জন নেতাকর্মীকে জেলে রাখা হয়েছে। তিনি দ্রুতসময়ের গ্রেফতারকৃত ১৩ জন নেতাকর্মীকে মুক্তির দাবি জানান।

এ সময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা মহানগর, দক্ষিণ জেলা, উত্তর জেলাসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলখানায় সাক্ষাৎ শেষে তিনি নাজিম মাহমুদের মায়ের কবর জিয়ারত এবং পরিবারের সাথে সাক্ষাৎ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক