শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় টিনের চাল থেকে বল পাড়তে যেয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু সুনামগঞ্জে গ্রামীণ সড়কের গাছ কর্তনের অভিযোগ শহরের জলিলপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু  সাগর মোহনায় জেলেদের জালে ধরা পড়ল রাজা ইলিশ কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতির স্মরণে স্মরণসভা মিলাদ ও দোয়া আঙ্গারিয়ায় চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার খানের মতবিনিময় সভা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে গফরগাঁওয়ের প্রবেশ মুখে কোরআনিক রুকাইয়া সেন্টার’-এর নামে প্রতারণার অভিযোগ বিডি ক্লিনের উদ্যোগে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পরিচ্ছন্নতা অভিযান

কুমিল্লায় কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্য, নগরজুড়ে বাড়ছে আতঙ্ক

Reporter Name
Update : বুধবার, ৬ মে, ২০২৬, ৯:৩৫ অপরাহ্ণ

রোকশানা নীলা : কুমিল্লা নগরীতে কিশোর গ্যাং ও সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে নগরজুড়ে চুরি,ছিনতাই ও অপহরণের মতো অপরাধের সংখ্যা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, নগরের গুরুত্বপূর্ণ সড়ক, আবাসিক এলাকা ও ব্যস্ত মোড়গুলো এখন অপরাধীদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। সন্ধ্যার পর অনেক এলাকায় মানুষের চলাচল কমে গেছে, আতঙ্কে ব্যবসা প্রতিষ্ঠানও আগেভাগেই বন্ধ হয়ে যাচ্ছে। বিশেষ করে মহাসড়ক সংলগ্ন এলাকায় ছিনতাই ও অপহরণ চক্রের তৎপরতা বেশি দেখা যাচ্ছে।
নগরের বিভিন্ন এলাকায় সক্রিয় কিশোর গ্যাংগুলো প্রকাশ্যে মহড়া দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এরা দলবদ্ধভাবে মোটরসাইকেলে ঘুরে বেড়িয়ে পথচারী ও যাত্রীদের টার্গেট করছে। অনেক ক্ষেত্রে ধারালো অস্ত্র দেখিয়ে মোবাইল ফোন, টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হচ্ছে।
শুধু শহরেই নয়, জেলার বিভিন্ন উপজেলাতেও একই চিত্র দেখা যাচ্ছে। দাউদকান্দি, চান্দিনা, আদর্শ সদর, চৌদ্দগ্রাম, বুড়িচং ও সদর দক্ষিণসহ বিভিন্ন এলাকায় নিয়মিত ছিনতাই ও অপহরণের ঘটনা ঘটছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। এতে করে জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
একাধিক ভুক্তভোগী জানান, দিনের বেলাতেও তারা নিরাপদ বোধ করছেন না। অনেকেই অভিযোগ করেন, ছিনতাইয়ের শিকার হলেও অনেক ক্ষেত্রে অপরাধীরা ধরা পড়ছে না, ফলে তারা আরও বেপরোয়া হয়ে উঠছে।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার ও চেকপোস্ট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে।
সচেতন মহলের মতে, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে দ্রুত বিচার ও কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত না হলে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করা কঠিন হবে।
নগরবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host