পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে সড়ক দুর্ঘটনায় আবদুর রাজ্জাক (৫২) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ৭ মে রাত ৩টার দিকে উপজেলার লেবুখালী-বাউফল সড়কের কালভার্ট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক উপজেলার পশ্চিম ঝাটরা গ্রামের মৃত সামছুল হক হাওলাদারের বড় ছেলে।
সূত্র জানায়, দুমকি থেকে একজন আরোহী নিয়ে লেবুখালী যাওয়ার পথে কালভার্ট বাজার নামক এলাকায় পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে সজোরে থাক্কা লাগে, এতে চালক আব্দুর রাজ্জাক গুরুতর আহত হয়।
আরোহী রফিক গাজীর ডাক চিৎকারে এলাকার লোক আহত মোটর সাইকেল চালক আব্দুর রাজ্জাক উদ্ধার করে। এলাকার বেশ পরিচিতজন হওয়ায় এলাকাবাসী আব্দুর রাজ্জাকের পরিবারকে খবরটি জানায়, পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে নিহত রাজ্জাকের পরিবারের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ বা সাধারণ ডায়েরী (জিডি) করা হয়নি।
এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে মামলা নং-১৮২, তারিখ-০৭/০৫/২০২৬খ্রিঃ।