শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২ হাজার বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ যাদুকাটায় বালু উত্তোলনে যন্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে হাইকোর্ট ভারতীয় এলসিতে টমেটো আমদানি বন্ধের দাবিতে বিক্ষোভ অপহরণের দাবি করা শিবির নেতা জিসানকে কারাগারে প্রেরণ চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা পঞ্চগড়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত মসিকের নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ ময়মনসিংহে এসএসসি পরীক্ষা-২০২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান আগামী ১ বছরের মধ্যে শাল্লাকে মাদকমুক্ত করার ঘোষণা মাদক বিরোধী ঐক্য পরিষদের ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২ হাজার বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ

Reporter Name
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান পরিচালনা করে নেশাজাতীয় সিরাপ, ইয়াবা, ট্রাক এবং মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য ৭০ লক্ষ ৩৫ হাজার টাকা।

১৬ জুন রাত আনুমানিক ১০ টার দিকে বিজিবির সোনামসজিদ বিওপির একটি চৌকস টহলদল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকায় অভিযান চালায়। অভিযানে প্রাণিসম্পদ কোয়ারেন্টাইনের পার্শ্ববর্তী পাকা রাস্তায় একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট ২০-৯৯৯০) তল্লাশি চালিয়ে ২,০৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘এসকাফ’ (Eskuf) সিরাপ জব্দ করা হয়। এ সময় ট্রাকের চালক মো. রিয়াদ হোসেনকে (২০) আটক করা হয়। জব্দকৃত ট্রাক, মাদক ও মোবাইল ফোনসহ এই অভিযানের মোট মূল্য ৬৮ লক্ষ ৩৪ হাজার ৫০০ টাকা।

একই দিন রাত সাড়ে ৯টার দিকে বিজিবির চৌকা বিওপির অপর একটি টহলদল শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৫৮৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ মো. নাঈম ইসলাম (১৮) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। এই অভিযানের মোট জব্দকৃত মালামালের মূল্য ২ লক্ষ ৫০০ টাকা।

আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরপূর্বক শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি।

তিনি বলেন, “সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও মাদক কারবারের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দেশের স্বার্থে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031