শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ডিপ্লোমা মেডিকেল সহকারীর চেম্বার নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি মির্জা ফখরুল রাষ্ট্রপতি ও রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় রাজিবপুরে বাঁধভাঙা উচ্ছ্বাস হাউজবোট থেকে পড়ে বৌলাই নদীতে পর্যটক নিখোঁজ  কুমিল্লায় সাংবাদিক শুভ্র দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছেন ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ হবে : এটিএম মাসুম বিতর্কে যুক্তিই হোক শক্তি, গলার স্বর নয় : ড. সায়মা ফেরদৌস মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মাভাবিপ্রবি উপাচার্যের অভিনন্দন দিরাইয়ে ভুয়া বিজিবি সদস্য হোটেলের জিনিসপত্র চুরির অভিযোগে ১ খুলনায় স্কুল ছুটির পাঁচ ঘণ্টা পর বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ

ভুল নকশায় শত কোটির দুই সেতু ‘অকেজো’ হওয়ার ঝুঁকি, ছাতকে ক্ষোভ

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জের ছাতক উপজেলার গোয়ালগাঁও–আমবাড়ি সড়কে নির্মিত ও নির্মাণাধীন দুটি সেতুর সংযোগ সড়ক (অ্যাপ্রোচ) উঁচু এবং প্রশস্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। আজ মঙ্গলবার ২৩ জুন দুপুরে উপজেলার গোয়ালগাঁও–আমবাড়ি সড়কে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ছাতক–কোম্পানীগঞ্জ (গোয়ালগাঁও–আমবাড়ি) সেতু এবং ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন গণেশপুর আপ্তরখাল সেতুর সংযোগ সড়কটি প্রয়োজনের তুলনায় অনেক নিচু করে তৈরি করা হচ্ছে। বর্তমান লেভেলেই সামান্য পানি বাড়লে সড়কের কিছু অংশ তলিয়ে যায়। বর্ষা বা বন্যার সময় স্বাভাবিকের চেয়ে পানি আরও অন্তত দুই ফুট বাড়লে পুরো সংযোগ সড়কটি পানির নিচে চলে যাবে। এতে সরকারের প্রায় শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু দুটি বর্ষা মৌসুমে পুরোপুরি অকেজো হয়ে পড়বে এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হবে।

জনস্বার্থে গুরুত্বপূর্ণ এই প্রকল্প দুটি কার্যকর রাখতে সংযোগ সড়কের নকশা ও প্রাক্কলন সংশোধন করার জোর দাবি জানান বক্তারা। তারা বর্তমান স্তর থেকে সড়কটি অন্তত ২ মিটার উঁচু ও প্রশস্ত করার আহ্বান জানান।

নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সংযোগ সড়কের নির্মাণকাজে অত্যন্ত নিম্নমানের পাথর ব্যবহার করা হচ্ছে। এতে প্রকল্পের গুণগত মান ও স্থায়িত্ব মারাত্মক হুমকির মুখে পড়েছে। অবিলম্বে নিম্নমানের সামগ্রী ব্যবহার বন্ধ করে নির্ধারিত মানসম্মত পাথর ও অন্যান্য উপকরণ দিয়ে কাজ সম্পন্ন করার দাবি জানান তারা।

বক্তারা পরিকল্পনাগত ত্রুটির কারণে রাষ্ট্রের বিপুল অর্থ ও উন্নয়ন প্রকল্পের সুফল যেন ভেস্তে না যায়, সেজন্য স্থানীয় সরকার মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,

হাজী আবুল হাসান,সভাপতি, ছাতক পাথর ব্যবসায়ী সমিতি।

নাজমুল হাসান জুয়েল সাংবাদিক ও সাধারণ সম্পাদক, ভিশন ওয়েলফেয়ার সোসাইটি এবং স্টুডেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। হাফিজ সোহেল আহমদ, সমাজকর্মী।

এ সময় অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, ব্যবসায়ী ফরিদ আহমদ, নুরুল হক, ইমতিয়াজ তপু, জানে আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host