বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গফরগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন বর্ণাঢ্য আয়োজনে পঞ্চগড়ের বোদায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ত্রিশালে তিন শত শিক্ষার্থীদের ‘সাহিয়া-মজিদ শিক্ষাবৃত্তি প্রদান  কাজী নজরুলের সৃষ্টিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কুমিল্লায় প্রস্তুতি সভা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্লিপার বাসে বিআরটিএর অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন ২৪ আগস্ট, ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী রেখা রানী ওঝার জীবনে বিয়ে নয় মেয়েদের শিক্ষা জীবন উৎসর্গ অনন্য দৃষ্টান্ত নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মুভ ফর জাস্টিস-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা টেকনাফের সাবরাংয়ে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক

পবিপ্রবির বিজয়-২৪ হলে ফল উৎসব অনুষ্ঠিত

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজয়-২৪ হলের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৯ জুন রাত ৮টায় বিজয়-২৪ হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান। বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো: মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষার্থী আব্দুল্লাহ আল নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক এম. জহুরুল হক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সোহেল রানা জনি, এ এইচ এম সামিউল হাসান ও মো. জামিউল রিয়ন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান বলেন, “ফল শুধু সুস্বাদু খাদ্য নয়, এটি সুস্থ ও সুষম জীবনের অন্যতম প্রধান উপাদান। মৌসুমি ফল ভিটামিন, খনিজ লবণ, আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, শারীরিক ও মানসিক বিকাশ এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।গ্রীষ্মকালীন ও বর্ষাকালীন সময়ে তীব্র গরম ও আর্দ্রতার কারণে শরীরে পানির ঘাটতি দেখা দেয়। তাই এই মৌসুমের ফুলগুলোতে পানি ও খনিজের পরিমাণ বেশী থাকে। শিক্ষার্থীদের নিয়মিত খাদ্যতালিকায় মৌসুমি ফল অন্তর্ভুক্ত করা প্রয়োজন। সুস্থ দেহ ও সুস্থ মনই একজন শিক্ষার্থীকে জ্ঞানচর্চা, গবেষণা, উদ্ভাবন এবং নেতৃত্ব বিকাশে এগিয়ে নিয়ে যায়।”তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় শুধু পাঠদান ও পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়; সহশিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক আয়োজন এবং এ ধরনের স্বাস্থ্যসচেতনতামূলক উদ্যোগ শিক্ষার্থীদের পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক জীবনধারা গড়ে তুলতে সহায়ক হবে।”অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির দেশীয় মৌসুমি ফল পরিবেশন করা হয়। পরে অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে ফল উপভোগ করেন- যা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। এ উৎসবে  বিভিন্ন অনুষদের ডিন,বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host