শিরোনাম :
পটুয়াখালীতে ‘গণভোটের গণরায় বাস্তবায়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিরের খামার পরিদর্শন  তেঁতুলিয়ার মাঝিপাড়া সীমান্তে নারী-শিশুসহ ১৩ জনকে পুশইন চেষ্টা নদী ভাঙনের কবলে সুনামগঞ্জের বাক্ষ্মণগাঁও : ঝুঁকিপূর্ণ ৫০ পরিবারের মানববন্ধন বিপুল পরিমাণ মাদকসহ কারবারি আটক এমইপি গ্রুপের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারেক রহমান সরকার কাজ শুরু করেছে : ফরহাদ আজাদ দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ডাকাত-চোরসহ গ্রেপ্তার ৯ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার : কৃষিমন্ত্রী প্রতিপক্ষকে ফাঁসাতে   মন্দির ও মূর্তি ভেঙ্গে ফেলার অভিযোগ
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ডাকাত-চোরসহ গ্রেপ্তার ৯

Reporter Name
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের পৃথক পৃথক অভিযানে ডাকাতি, চুরি, মারামারি ও পরোয়ানাভুক্ত মামলার ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ডাকাতি ও চুরি মামলার ৬ জন, মারামারি মামলার ২ জন এবং জিআর পরোয়ানাভুক্ত ১ জন আসামি রয়েছে।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের দিকনির্দেশনায় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল চট্টগ্রামের হাটহাজারী এবং কুমিল্লার বুড়িচং, সদর দক্ষিণ ও কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি ও ডাকাতি মামলার আসামিদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মুরাদনগরের আলাউদ্দিন (৩০), মুরাদনগরের আনিছ (২৯), আলী আক্কাস (৩৫), ভোলার সুমন (৩০), দাউদকান্দির রবিউল আওয়াল (৩৭) এবং চাঁদপুরের করিম ওরফে আব্দুল মতিন (২৯)

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন গৌরীপুর বাজার ও সুনামগঞ্জে সংঘটিত স্বর্ণ চুরির ঘটনায় জড়িত।

এছাড়া আলাউদ্দিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় স্বর্ণ চুরি, ডাকাতি ও ছিনতাইসহ ২১টি মামলা এবং আনিছের বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে।

অন্যদিকে, দাউদকান্দি মডেল থানার এসআই মনির হোসেনের নেতৃত্বে পৃথক অভিযানে মারামারি মামলার আসামি আলম (৫৫) ও তার স্ত্রী ফাতেমা বেগমকে (৪৫) গ্রেপ্তার করা হয়। এছাড়া এসআই রবিউল ইসলামের নেতৃত্বে অভিযানে দুটি জিআর পরোয়ানাভুক্ত মামলার আসামি রুবেল (২৬) গ্রেপ্তার হন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930