শিরোনাম :
শাল্লায় প্রাথমিক শিক্ষকদের তীব্র গ্রুপিং ও পাল্টাপাল্টি কমিটি গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ পেট্রোবাংলার পরিচালক এস এম মাহবুব আলমের অপসারণ ও বিচারের দাবিতে বিক্ষোভ গোপালগঞ্জ কাশিয়ানীতে রাসূল (সাঃ) কুরুচিপূর্ণ মন্তব্যেকারীকে গ্রেফতার গোপালগঞ্জে দক্ষিণ বাংলা গেস্ট হাউজে অভিযানে অসামাজিক কার্যকলাপে মামলা ও জরিমানা ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান; সততা, নিরপেক্ষতা ও আইনের শাসনের বার্তা মনিরুজ্জামানের সংবিধান সংশোধন নয় আমরা সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের পদযাত্রার কথা বলেছিলাম : আখতার হোসেন পঞ্চগড়ে ‘রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

গোপালগঞ্জে দক্ষিণ বাংলা গেস্ট হাউজে অভিযানে অসামাজিক কার্যকলাপে মামলা ও জরিমানা

Reporter Name
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ পৌরসভার একটি গেস্ট হাউসে অসামাজিক কার্যক্রম পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১১টি মামলা করেছেন। এ সব মামলায় অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং মোট ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

সোমবার ২০ জুলাই অভিযোগের ভিত্তিতে গোপালগঞ্জ পৌরসভার দক্ষিণ বাংলা গেস্ট হাউসে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (নেজারত শাখা, রাজস্ব শাখা, ফরমস অ্যান্ড স্টেশনারি শাখা, ব্যবসা-বাণিজ্য শাখা) এবং নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অনিরুদ্ধ দেব রায় অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ অনুযায়ী করা একটি মামলায় একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৭ ধারায় করা অপর একটি মামলায় একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এ ছাড়া দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯২, ২৯৩ ও ২৯৪ ধারায় করা আটটি মামলায় মোট ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অপর একটি মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯২(ঙ) ধারায় একজনকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও এনডিসি অনিরুদ্ধ দেব রায় বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা ও দিকনির্দেশনায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ছাড়া আবাসিক বাসা ভাড়া নিয়ে এধরনের অসামাজিক কার্যকলাপ গোপালগঞ্জ বিভিন্ন এলাকায় চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930