সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে :  ববি হাজ্জাজ চামরদানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী ইউসুফ আহমেদ লাল চাঁন তেঁতুলিয়া আওয়ামী লীগের সভাপতি সহ ৩ জন গ্রেফতার তেঁতুলিয়ায বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন জাতীয় মৎস্য পক্ষ দিবসে র‍্যালি, পোনা অবমুক্ত ও মৎস্য পদক প্রদান জেলা প্রশাসকের সাথে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা সেবা বান্ধব পুলিশ গড়ে তোলার লক্ষ্যে পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত কোর্স ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় মৎস্য উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ পঞ্চগড়ে মাস্তুল ফাউন্ডেশনের টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ 

বিদ্যুৎ খাতে অনিয়ম ও দুর্নীতির কারণে সরকার দায়িত্ব নেয়ার পর সেই বাস্তবতার মুখোমুখি হচ্ছে : ফরহাদ হোসেন আজাদ

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ন

পঞ্চগড় প্রতিনিধি : পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে বিদ্যুৎ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর সেই বাস্তবতার মুখোমুখি হচ্ছে।

রবিবার ১৬ আগস্ট সকালে পঞ্চগড় জেলা সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি বিশেষ করে ইরান-ইসরাইল ও আমেরিকার চলমান সংঘাত এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার প্রভাবেও জ্বালানি ও বিদ্যুৎ খাতে সংকট তৈরি হয়েছে। তাই দেশের চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় সোলার বিদ্যুৎ উৎপাদনে বিশেষ গুরুত্ব দিতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার ইতোমধ্যে কাজ করছে। প্রধানমন্ত্রী বিষয়টি সরাসরি দেখভাল করছেন এবং জাতির কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছেন। আশা করা হচ্ছে, অল্প সময়ের মধ্যেই বর্তমান সংকট কাটিয়ে মানুষের কাছে স্বাভাবিকভাবে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হবে। বাড়ির ছাদ, অনাবাদি জমি, নদীর তীরসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে ব্যক্তিগত, সমষ্টিগত ও বিনিয়োগকারীদের মাধ্যমে সোলার বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে বিদ্যুতের ঘাটতি পূরণের পাশাপাশি প্রয়োজনের চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদনের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

পরে তিনি জাতীয় মৎস্য পক্ষ দিবসের আলোচনা সভায়, মাছ দেশের মানুষের জন্য নিরাপদ ও গুরুত্বপূর্ণ প্রাণিজ আমিষের অন্যতম উৎস উল্লেখ করে মাছের উৎপাদন বাড়িয়ে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি সাধারণ মানুষকে স্বাবলম্বী করার উদ্যোগ নিতে হবে বলে জানান।

পঞ্চগড় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় পঞ্চগড় জেলা প্রশাসক মোছাঃ শুকরিয়া পারভিন, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা ডা. কে,এম, আব্দুল হালিম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মৎস্য চাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় কয়েকজনকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়।

এর আগে দিবসটি উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host