সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে :  ববি হাজ্জাজ চামরদানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী ইউসুফ আহমেদ লাল চাঁন তেঁতুলিয়া আওয়ামী লীগের সভাপতি সহ ৩ জন গ্রেফতার তেঁতুলিয়ায বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন জাতীয় মৎস্য পক্ষ দিবসে র‍্যালি, পোনা অবমুক্ত ও মৎস্য পদক প্রদান জেলা প্রশাসকের সাথে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা সেবা বান্ধব পুলিশ গড়ে তোলার লক্ষ্যে পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত কোর্স ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় মৎস্য উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ পঞ্চগড়ে মাস্তুল ফাউন্ডেশনের টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ 

গোপালগঞ্জে জাতীয় মৎস্য উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৯:৫৪ অপরাহ্ন

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি : আজ রবিবার ১৬ আগস্ট সকাল ১১ “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ ” এই স্লোগান কে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ শুভ উদ্বোধন ও আলোচনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, গোপালগঞ্জ এর আয়োজনে গোপালগঞ্জ সদর, উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে, মোঃ আরিফ -উজ-জামান, জেলা প্রশাসক, গোপালগঞ্জ-এর সভাপতিত্বে জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয় ও র‍্যালি শেষে উপজেলা পরিষদ পুকুর, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ এ মাছের পোনা জলাশয়ে অবমুক্ত করে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়।

উক্ত অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, গোপালগঞ্জ, মোঃ হাবীবুল্লাহ ও শরীফ রফিকউজ্জামান, প্রশাসক, জেলা পরিষদ, গোপালগঞ্জ।

উক্ত সভায় বক্তারা বলেন একটি সফল মৎস্য চাষ প্রকল্পের জন্য পুকুর প্রস্তুতি, পোনা নির্বাচন, সুষম খাদ্য প্রয়োগ এবং নিয়মিত পানি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ করার উৎসাহ প্রদান করেন এবং আরো বলেন, মৎস্য চাষ করে কম খরচে অধিক লাভবান হওয়া সম্ভব। তাই সকলকে বেশি করে মৎস্য চাষের আহ্বান জানানো হয়।

উক্ত অনুষ্ঠানের আলোচনা শেষে অতিথিরা মৎস্য চাষীদের দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি স্বরূপ তাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শন পূর্বক পুরস্কার বিতরণ করেন।

এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সাংবাদিকদের, বিভিন্ন শ্রেণীর ও পেশার সম্মানিত নাগরিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host