বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় আনসার ও ভিডিপি’র ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে যৌন নির্যাতন : অভিযুক্ত গ্রেফতার উপস্থিতির খাতায় শিক্ষক নিয়মিত, বাস্তবে অনুপস্থিত! কাগজে ২০৪ শিক্ষার্থী, সরেজমিনে ১৭ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে কুমিল্লায় পোষ্য সোসাইটির জনসচেতনতা কর্মসূচি কুমিল্লায় স্ত্রীকে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ফুলেল শুভেচ্ছায় চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. মো. ইকবালকে বরণ সৎ মার সাথে গোসল করতে গিয়ে নদীতে ডুবে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু  আসন্ন ইউপি নির্বাচনে ২ নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রায়হান উদ্দিন সোহেল মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে‌: আমিন উর রশিদ ইলিয়টগঞ্জে চলন্ত স্লিপার বাসে আগুন, অলৌকিকভাবে বাঁচলেন যাত্রীরা

তেঁতুলিয়ায় আনসার ও ভিডিপি’র ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:২১ অপরাহ্ন

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৩ নং তেঁতুলিয়া ইউনিয়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) আয়োজনে পুরুষ ও মহিলা সদস্যদের ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ গত ১৬/০৮/২০২৬ তারিখে শুরু হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক উন্নয়ন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

মঙ্গলবার ১৮ আগস্ট সকালে আজিজ নগড় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ আয়োজনের ৩য় দিনের চলমান প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের নির্বাহী প্রধান অঞ্জন কুমার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলার আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ ফরিদ রহমান (বিভিএম)।

এ সময় আরো উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলার নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত (ইউএনও) এস এম আকাশ,আজিজ নগড় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার হোসেন।

উপজেল প্রশিক্ষিকা মিতু রায়, উপজেলা প্রশিক্ষক মোঃ এরশাদুজ্জামানসহ বিভিন্ন পদবির আনসার ও ভিডিপি কমান্ডাররা।

উক্ত প্রশিক্ষণ ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত ৬৪ জন পুরুষ ও মহিলা প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। আগামী ১০ দিন ধরে চলা এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের শারীরিক কসরত, শৃঙ্খলা, আইনশৃঙ্খলায় সহায়তা প্রদান, দুর্যোগ ব্যবস্থাপনা এবং বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host