শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ডিপ্লোমা মেডিকেল সহকারীর চেম্বার নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি মির্জা ফখরুল রাষ্ট্রপতি ও রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় রাজিবপুরে বাঁধভাঙা উচ্ছ্বাস হাউজবোট থেকে পড়ে বৌলাই নদীতে পর্যটক নিখোঁজ  কুমিল্লায় সাংবাদিক শুভ্র দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছেন ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ হবে : এটিএম মাসুম বিতর্কে যুক্তিই হোক শক্তি, গলার স্বর নয় : ড. সায়মা ফেরদৌস মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মাভাবিপ্রবি উপাচার্যের অভিনন্দন দিরাইয়ে ভুয়া বিজিবি সদস্য হোটেলের জিনিসপত্র চুরির অভিযোগে ১ খুলনায় স্কুল ছুটির পাঁচ ঘণ্টা পর বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ

বিশ্বম্ভরপুর থানার নতুন ওসি আহম্মদ উল্লাহ ভূইয়া কিরন

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের সীমান্তবর্তী বিশ্বম্ভরপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আহম্মদ উল্লাহ ভূইয়া কিরন যোগদান করেছেন। এর আগে তিনি সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর ওসি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

‎অভিজ্ঞ এই পুলিশ কর্মকর্তার বিশ্বম্ভরপুর থানায় যোগদানে স্থানীয়দের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এ উপজেলায় মাদক, চোরাচালান ও বিভিন্ন অপরাধ দমনে তাঁর পূর্বের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

‎সীমান্তবর্তী হওয়ায় বিশ্বম্ভরপুরে মাদক ও চোরাচালান প্রতিরোধ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। নতুন ওসি আহম্মদ উল্লাহ ভূইয়া কিরনের কাছে স্থানীয়দের প্রত্যাশা অপরাধের বিরুদ্ধে নিয়মিত ও কার্যকর অভিযান পরিচালনার পাশাপাশি মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

‎ডিবিতে দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি অপরাধ নিয়ন্ত্রণে তথ্যভিত্তিক কার্যক্রম আরও জোরদার করবেন এমন প্রত্যাশা সচেতন মহলের।

‎বিশ্বম্ভরপুরের সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের পাশাপাশি বিজিবিসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা গুরুত্বপূর্ণ।

‎নতুন ওসির নেতৃত্বে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, অপরাধীদের শনাক্তকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করছেন স্থানীয়রা।

‎থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পান এটিও নতুন ওসির কাছে অন্যতম প্রত্যাশা।

‎স্থানীয়দের মতে, পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়াতে পারলে অপরাধ দমন আরও সহজ হবে। অভিযোগের ক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীদের আইনি সহায়তা এবং আইন সবার জন্য সমানভাবে প্রয়োগের মাধ্যমে বিশ্বম্ভরপুর থানাকে আরও জনবান্ধব করে তোলার প্রত্যাশা রয়েছে।

‎সুনামগঞ্জ জেলা ডিবির ওসি হিসেবে দীর্ঘদিনের দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে আহম্মদ উল্লাহ ভূইয়া কিরন এবার দায়িত্ব নিয়েছেন বিশ্বম্ভরপুর থানায়।

‎স্থানীয়দের প্রত্যাশা, তাঁর অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে মাদকবিরোধী কার্যক্রম, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশ্বম্ভরপুর থানার কার্যক্রম আরও গতিশীল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host