শিরোনাম :
রমজান আত্মশুদ্ধি ও মানবসেবার শিক্ষা দেয়  : অধ্যাপক ডা. নজরুল ইসলাম দুমকিতে ঈদ সামগ্রী বিতরণ  রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ বদলি ঠেকাতে মরিয়া বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান  চলে গেলেন না ফেরার গন্তব্যে কুমিল্লায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ : নূরুল ইসলাম বুলবুল বোদায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন সামারি ট্রায়ালে বেদখলীয় জমি উদ্ধার, দুই জনের কারাদণ্ড!
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

স্বৈরাচারের দোসর হত্যাসহ একাধীক মামলার আসামী সুমনের অত্যাচারে আতঙ্কিত একটি পরিবার

Reporter Name / ৩৪০ Time View
Update : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
Oplus_131072

স্টাফ রিপোর্টার : সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা,  ঠিক এই সময় আওয়ামী স্বৈরাচারের দোসর হত্যাসহ একাধীক মামলার আসামী সুমনের অত্যাচার-নির্যাতনে আতঙ্কিত একটি পরিবার এমন অভিযোগ পাওয়া মুন্সিগঞ্জের সিরাজদিখানে। বয়োবৃদ্ধসহ শিশু পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন সুমন বাহিনীর ভয়ে। জয়েন্ট স্টক নিবন্ধনভুক্ত দক্ষিণা গ্রীন প্রপার্টিজ লিমিটেড এর প্রজেক্টটি অবৈধভাবে দখল করে দক্ষিণ এগ্রিন সিটি নামে করে নেয়ার অভিযোগ পাওয়া যায়। আরো অভিযোগ পাওয়া যায়, ও প্রজেক্টের মালিকানা সদস্যের বাড়ির নারী শিশুদের উপর হামলা ও বাড়ি ভাঙচুর করে। মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়ন পরিষদে সরেজমিনে গিয়ে জানা যায়, হত্যা মামলাসহ বিভিন্ন মামলার আসামি সুমন গায়ের জোরে অন্যের জমি দখল করে বসবাস করছেন।

তথ্যসূত্রে জানা যায়, ১৮ই মার্চ ২০২১ সালে দক্ষিণা গ্রিন প্রপার্টেজ লিমিটেড নামে আবাসন শিল্পের ব্যবসা পরিচালনার জন্য প্রতিষ্ঠা করা হয়। তা ঠিক কয়েক বছর পরেই, ১৬ জুলাই ২০২৪ দখিনা গ্রীন প্রপার্টিজ লিমিটেড এর দক্ষিনা গ্রীন সিটি সাইনবোর্ড এর উপর সাউথ ভ্যালি সিটি’র স্টিকার লাগিয়ে দেয়া হয়। সাউথ ভ্যালি সিটির চেয়ারম্যান *নুরুল ইসলাম সাগর* ও তার সাথে জড়িত রয়েছেন আরো অনেকেই।

জমি দখলের এই বাণিজ্যে হুমকির মুখে পড়েছেন প্রজেক্টের জমি ক্রয় করা গ্রাহকও। বর্তমানে সাউথ ভ্যালি সিটি’র কারণে দখল করা এই জমি বুঝে পাচ্ছেন না জমি ক্রয়কৃত গ্রাহকগণ। অনেকের কষ্টে অর্জিত অর্থ দিয়ে ক্রয় করা এ জমি। অনেকের স্বপ্ন এই জমিতে বাড়ি করে জীবনের বাকি মুহূর্তগুলো।  এ নিয়ে, সিরাজদিখান উপজেলার ইউএনওর সাথে দেখা করলে তিনি জানান, মুন্সিগঞ্জ জেলা সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নে জমি দখল করা অস্বাভাবিক কিছু নয়। প্রতিনিয়ত জন্ম নিচ্ছে এমন অনেক সাউথ ভ্যালি সিটি, তবে তিনি বলছেন, এ বিষয়ে আমাদের কাছে আগে থেকেই জমি দখলের একটি অভিযোগও রয়েছে। তবে সু-নির্দিষ্ট ভুক্তভোগীরা

অভিযোগ করলে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আইনগতভাবে ব্যবস্থা নিব। তিনি আরো বলেন, ব্যাঙের ছাতার যতগুলো গড়ে উঠেছে এবং ফসলি জমি ও জলাশয় ভরাট করছে তারদের বিরুদ্ধে যথার্থ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক