বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

কুমিল্লা নিউমার্কেটে অবৈধ প্রসাধনী বিক্রি, মামুন এন্টারপ্রাইজকে ভোক্তা অধিকারের জরিমানা

Reporter Name / ৫৭ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা নগরীর নিউমার্কেট এলাকায় অবৈধ ও অনুমোদনহীন প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে মামুন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পাইকারি ব্যনসায়ী মামুন এন্টারপ্রাইজকে বিভিন্ন নামি দামি কোম্পানির অবৈধ প্রসাধনী পণ্যের বৈধতা, মেয়াদ ও অনুমোদনের কাগজপত্র যাচাই করা হয়।

এ সময় মামুন এন্টারপ্রাইজে বিপুল পরিমাণ অনুমোদনহীন ও অবৈধ প্রসাধনী সামগ্রী পাওয়া যায়। পাশাপাশি কিছু পণ্যের মেয়াদোত্তীর্ণ লেবেল ও সঠিক তথ্য না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবস্থা নেওয়া হয়। পরে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা মো: কাউছার মিয়া সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে নিয়মিত বাজার তদারকি কার্যক্রম চালানো হচ্ছে এবং অবৈধ পণ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় ব্যবসায়ীদের বৈধ কাগজপত্র সংরক্ষণ ও অনুমোদিত পণ্য বিক্রির জন্য সতর্ক করা হয়। অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক