বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

সেতুর অভাবে তেঁতুলিয়া সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের দুর্ভোগ

Reporter Name / ৬৩ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি : সেতুর অভাবে সীমান্তবর্তী তেঁতুলিয়া উপজেলার ১০ টি গ্রামের হাজার হাজার মানুষের চলাচলের দুর্ভোগ দেখা দিয়েছে। স্বাধীনতার ৫৪ বছরেও।

সীমান্তবর্তী কয়েক গ্রামের মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। জানা যায় তেঁতুলিয়ার বুক চিরে বয়ে যাওয়া গোবরা নদীর ব্রিজ না হওয়ায় সাধারণ মানুষ চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে।

স্বাধীনতার অর্ধশত বছর পেরিয়ে গেলেও দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়া-ডাঙ্গাপাড়া এলাকায় গবরা নদীর ওপর নির্মিত হয়নি একটি সেতু। ফলে সীমান্তবর্তী অন্তত সাত থেকে দশটি গ্রামের মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পারাপার হয়ে নিত্য প্রয়োজনীয় কাজ সারতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ চরম আকার ধারণ করে।

সরেজমিনে দেখা যায়, তেঁতুলিয়া সদর ইউনিয়নের দর্জিপাড়া-ডাঙ্গাপাড়া এলাকায় প্রবাহিত গবরা নদীর কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দর্জিপাড়া, কানকাটা, শারিয়ালজোত, প্রেমচরণজোত, আজিজনগর, ডাঙ্গাপাড়া, কলেজপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রাম। একটি সেতুর অভাবে এসব গ্রামের মানুষকে প্রতিদিন নদী পার হয়ে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও হাটবাজারে যেতে হচ্ছে। বর্তমান সরকারের হস্তক্ষেপে ব্রিজ নির্মাণের জন্য এলাকাবাসীর জোর দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক