শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় টিনের চাল থেকে বল পাড়তে যেয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু সুনামগঞ্জে গ্রামীণ সড়কের গাছ কর্তনের অভিযোগ শহরের জলিলপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু  সাগর মোহনায় জেলেদের জালে ধরা পড়ল রাজা ইলিশ কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতির স্মরণে স্মরণসভা মিলাদ ও দোয়া আঙ্গারিয়ায় চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার খানের মতবিনিময় সভা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে গফরগাঁওয়ের প্রবেশ মুখে কোরআনিক রুকাইয়া সেন্টার’-এর নামে প্রতারণার অভিযোগ বিডি ক্লিনের উদ্যোগে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পরিচ্ছন্নতা অভিযান

অবশেষে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার; এলাকায় মিষ্টি বিতরণ

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ

ইনসাফ ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার কারণে আলোচনায় আসা সাতক্ষীরা–৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই খবরে শ্যামনগরের মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় লোকজন। একই সঙ্গে তাঁরা সংসদ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আজ বুধবার বিকেলে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী
পরিষদের জরুরি বৈঠকে নৈতিক স্খলনের দায়ে গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। ওই খবর ছড়িয়ে পড়ার পর সন্ধ্যা পৌনে সাতটার দিকে শ্যামনগর চৌরাস্তা ও বংশীপুর মোড়ে মিষ্টি বিতরণ করা হয়।

সেখানে উপস্থিত বিএনপিকর্মী মো. মনিরুজ্জামান সোহাগ বলেন, নৈতিকতা বির্বজিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার করায় স্থানীয় মানুষজন খুশি হয়েছে। এ কারণে তারা সাধারণ মানুষজনের মধ্যে মিষ্টি বিতরণ করেছেন।

পরে রাতে শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির বলেন, ‘নৈতিক স্খলনের অভিযোগে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ জন্য জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানাই। তবে শুধু দলীয় বহিষ্কারেই মানুষের প্রত্যাশা পূরণ হবে না। তাঁর সংসদ সদস্য পদ বাতিলের উদ্যোগ নেয়া এবং অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।’

এ সম্পর্কে বুধবার রাতে আটটার দিকে সাতক্ষীরা জেলা জামায়াতের সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেন, ‘কেন্দ্রীয় সিদ্ধান্তকে জেলা জামায়াত স্বাগত জানিয়েছে। জামায়াতে ইসলামী একটি নৈতিক আদর্শের সংগঠন। সেই জায়গা থেকে দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা বিশ্বাস করি, এ সিদ্ধান্তে কর্মীদের মধ্যে কোনো বিভ্রান্তি সৃষ্টি হবে না। ঘটনাটিতে দলের ভাবমূর্তি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সময়োপযোগী সিদ্ধান্তের মাধ্যমে সেই মর্যাদা পুনরুদ্ধার করা সম্ভব হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host