মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতক নৌ পুলিশের অভিযানে অবৈধ ২১টি ড্রেজারসহ ৯ জন আটক  ১ শিক্ষকেই চলছে দু’শ শিক্ষার্থীর পাঠদান! কুমিল্লায় ৫ বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে সিভিল সার্জনের অভিযান JICA-LGED মূল্যায়নে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে দেশের সেরা কুমিল্লা সিটি কর্পোরেশন কুমিল্লায় ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, এক মাসে আক্রান্ত ৪৯৪ বিজিবির সাঁড়াশি অভিযানে ১৯৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন সাবেক রাষ্ট্রদূত এম. আমিনুল ইসলাম আর নেই মাইকে ঘোষণা দিয়ে পঞ্চগড়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ পঞ্চগড় জেলা বাস, মিনিবাস, কোচ মালিক সমিতির নতুন কমিটির শপথ অনুষ্ঠিত 

আকুতি একটি জীবনের, আকুতি বাঁচবার : অর্থাভাবে থমকে আছে মোসাহিদ মিয়ার চিকিৎসা

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : একটি সুস্থ-স্বাভাবিক জীবন, পরিবারের মুখের হাসি আর ভালোবাসার ছোট একটি সংসার—এর বাইরে খুব বেশি কিছু চাওয়ার ছিল না সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও গ্রামের কান্দানয়াবাড়ি এলাকার মোসাহিদ মিয়ার। কিন্তু নিয়তির নির্মম পরিহাস আজ সেই ভালোবাসার ঘরটিকে এনে দাঁড় করিয়েছে চরম এক অন্ধকার ও অনিশ্চয়তার মুখোমুখি।

দীর্ঘদিন ধরে সেপটিক রক্তনালী ব্লকে (Septic Vascular Block) আক্রান্ত হয়ে যন্ত্রণাদায়ক রোগে ভুগছেন মোসাহিদ মিয়া। রোগটি এখন এতটাই মারাত্মক রূপ নিয়েছে যে, তাঁর পায়ের গোড়ালি পর্যন্ত পচে পচে খসে যাচ্ছে! প্রতিনিয়ত অসহ্য যন্ত্রণায় ছটফট করছেন তিনি। চিকিৎসকদের মতে, জরুরী ভিত্তিতে ব্লকের অপারেশন করানো গেলে আজও বেঁচে যেতে পারেন মোসাহিদ মিয়া। কিন্তু প্রশ্ন হলো, সেই চিকিৎসার বিশাল খরচ জোগাড় হবে কোথা থেকে?

রোগের সঙ্গে লড়াই করতে গিয়ে আগেই নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। একসময় পরিবারের খরচ মেটাতে মোসাহিদের অসহায় স্ত্রী আফিয়া বেগম বাড়ির ছোট্ট একটি দোকান দিয়ে কোনোমতে সংসার চালাতেন। কিন্তু স্বামীর সুচিকিৎসা করাতে গিয়ে সেই দোকানটিসহ সর্বস্ব হারিয়েছেন তিনি। আজ এক ছেলে, এক মেয়ে আর বয়োবৃদ্ধ শাশুড়িকে নিয়ে পুরোপুরি দিশেহারা আফিয়া বেগম। এককালের গুছানো সংসার ছেড়ে তারা আজ নিঃস্ব, পথের প্রান্তে এসে দাঁড়িয়েছেন।

চোখের জল মুছতে মুছতে কান্নাজড়িত কণ্ঠে মোসাহিদ মিয়া বলেন, আমি বাঁচতে চাই… আমার ছোট ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে হলেও আমি আরো কিছুদিন বেঁচে থাকতে চাই।

পাশে দাঁড়িয়ে অঝোরে কাঁদতে থাকা স্ত্রী আফিয়া বেগম আকুল আকুতি জানিয়ে বলেন, আমার স্বামীকে বাঁচান। একটু চিকিৎসা করাতে পারলে উনি সুস্থ হয়ে উঠবেন। আপনারা সবাই দয়া করে একটু সাহায্য নিয়ে এগিয়ে আসুন, আমার সংসারটাকে ভেসে যাওয়া থেকে রক্ষা করুন।

জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা এই অসহায় মোসাহিদ মিয়ার পাশে দাঁড়ানো আজ আমাদের সকলের মানবিক দায়িত্ব। সমাজের সর্বস্তরের বিত্তবান ও সুহৃদ মানুষের সামান্য আর্থিক সহায়তাই পারে মোসাহিদ মিয়ার চিকিৎসা নিশ্চিত করতে এবং একটি অসহায় পরিবারের মুখে আবার হাসি ফুটিয়ে তুলতে।

সহায়তা পাঠানোর ঠিকানা :

মোসাহিদ মিয়ার চিকিৎসার জন্য সরাসরি সাহায্য পাঠাতে পারেন তাঁর স্ত্রী আফিয়া বেগমের বিকাশ নম্বরে:

বিকাশ (পার্সোনাল) 01742981165 (আফিয়া বেগম)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host