শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :

ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কৃষকের মৃত্যু 

Reporter Name
Update : বুধবার, ৩ জুন, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড়ের সদর উপজেলায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসিবুল ইসলাম (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ২ জুন বিকেলে উপজেলার কাজিরহাট এলাকার ঝোপের দিঘি এলাকায় এই ঘটনাটি ঘটে।

নিহত হাসিবুল ইসলাম উপজেলার অমরখানা ইউনিয়নের মাধুপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ব্যাক্তিগত কাজের উদ্দ্যেশে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন হাসিবুল ইসলাম। পরে উপজেলার কাজিরহাট এলাকার ঝোপের দিঘি এলাকায় হঠাৎ মোড় নেয়ার সময় একটি যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাসিবুল ইসলামসহ কয়েকজন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে হাসিবুল ইসলামের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে রংপুরে নেয়ার পথেই তিনি মারা যান।

সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ সুরতহাল করে আইনী প্রক্রিয়া সম্পন্নের জন্য নিহতের বাসায় আমাদের পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় কোন অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host