শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিপরীত হাওয়ায় শাল্লায় ছয় ‘জুলাই যোদ্ধা’ সরকারি গেজেটে অন্তর্ভুক্ত, পাচ্ছেন ভাতা ও অনুদান লোডশেডিং,  দ্রব্যমূল্য বৃদ্ধি ও গ্যাস সংকটের প্রতিবাদে পটুয়াখালীতে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান বিলপ্তির পথে দেশি মাছ; তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের নতুন কমিটি ঘোষণা জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীদের মাঝে গাছে চারা বিতরণ রৌমারীতে গৃহবধূ হত্যা : প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩ জুলাই চেতনায় দেশ গড়ার অঙ্গিকার চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পটুয়াখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে এবিপার্টির সংবাদ সম্মেলন দিরাইয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ঈদযাত্রার চাপ বাড়তেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা অংশে দীর্ঘ যানজট, দুর্ভোগে হাজারো যাত্রী

Reporter Name
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬, ২:১৭ অপরাহ্ণ

মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : ঈদযাত্রা সামনে রেখে টানা তিন দিন ধরেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ আরও বৃদ্ধি পায়। দাউদকান্দির ইলিয়টগঞ্জের পুটিয়া এলাকা থেকে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেক যানবাহন ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থাকায় ভ্যাপসা গরমে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বৃহস্পতিবার ভোর থেকে মহাসড়কের ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।

যাত্রী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করায় গত কয়েক দিন ধরেই মহাসড়কের এই অংশে যান চলাচলে ধীরগতি দেখা দিচ্ছে। বৃহস্পতিবার ভোর থেকেই পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করে। দূরপাল্লার বাস, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি ও ট্রাকের অতিরিক্ত চাপের কারণে যানজট দীর্ঘ হতে থাকে। এতে চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লার বাসযাত্রী, ব্যক্তিগত গাড়ির যাত্রী ও পণ্যবাহী পরিবহনের চালকরা।

যাত্রীরা বলেন, কয়েক দিন ধরেই যানজটের খবর শুনেই ভোরে রওনা দিয়েছি। কিন্তু তারপরও যানজট এড়াতে পারিনি। দীর্ঘ সময় যানবাহনে আটকে থাকায় নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, টোল প্লাজায় ধীরগতিতে যান চলাচল এবং অতিরিক্ত গাড়ির চাপের কারণে যানজট তৈরি হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত একটি ট্রাক দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ কাজ করছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকির হোসেন বলেন, “সকালে অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host