শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিপরীত হাওয়ায় শাল্লায় ছয় ‘জুলাই যোদ্ধা’ সরকারি গেজেটে অন্তর্ভুক্ত, পাচ্ছেন ভাতা ও অনুদান লোডশেডিং,  দ্রব্যমূল্য বৃদ্ধি ও গ্যাস সংকটের প্রতিবাদে পটুয়াখালীতে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান বিলপ্তির পথে দেশি মাছ; তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের নতুন কমিটি ঘোষণা জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীদের মাঝে গাছে চারা বিতরণ রৌমারীতে গৃহবধূ হত্যা : প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩ জুলাই চেতনায় দেশ গড়ার অঙ্গিকার চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পটুয়াখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে এবিপার্টির সংবাদ সম্মেলন দিরাইয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লায় মাজারে হামলা বন্ধ ও ৩ মাসের মধ্যে ধর্ষকের ফাঁসির দাবিতে সমাবেশ

Reporter Name
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় মাজারে হামলা বন্ধ এবং ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করে ৩ মাসের মধ্যে ধর্ষকের ফাঁসির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় কুমিল্লা টাউন হল চত্বরে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার কাজী ফেরদৌস এবং সঞ্চালনা করেন তরিকত-এ ইসলামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ গোলাম মঈনউদ্দীন হিয়াজুড়ি।

সমাবেশে সংহতি প্রকাশ করেন নতুনধারা বাংলাদেশ (এনডিবি)-এর চেয়ারম্যান মোমিন মেহেদী এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা।

এছাড়াও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার জাবেদ মজুমদার, ছায়দুল হিয়াজুড়ী, রাসেল দেওয়ান ও মিনু হিয়াজুড়ি।

বক্তারা বলেন, দেশে প্রতিনিয়ত মাজারে হামলা ও নারী নির্যাতনের ঘটনা ঘটছে। ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে। তারা ধর্ষণের মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ তিন মাসের মধ্যে রায় কার্যকরের দাবি জানান।

সমাবেশে তরিকত-এ ইসলামের সভাপতি টিপু বলেন, “দেশে রাজনৈতিক অস্থিরতা ও বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। জনগণের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

বক্তারা আরও অভিযোগ করেন, রাজধানীর শাহ আলী মাজার-এ সাম্প্রতিক হামলার পেছনে স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীর সম্পৃক্ততা থাকতে পারে। তারা মাজার ও ধর্মীয় স্থাপনায় হামলা বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

সমাবেশ শেষে দাবি আদায়ে প্রয়োজনীয় কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host