শিরোনাম :
দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়তে চাই : ফরহাদ আজাদ কাটাবিলের গুলিবর্ষণ, ১২ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার যথেষ্ট নয়, মাদক থেকে যুবসমাজকে বাঁচাতে সামাজিক আন্দোলন জরুরি : পানিসম্পদ প্রতিমন্ত্রী  হাফিজ নাঈম জমিয়তের কর্মী নন, প্রয়োজন ন্যায়বিচার’ : রায় পুনর্বিবেচনার দাবিতে উত্তাল দিরাই ​কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা ১৪ কেজি গাঁ*জাসহ ২ মা*দ*ক কারবারি গ্রে*ফ*তার আমতলীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় পঞ্চগড় আইনজীবী সহকারী সমিতির সভাপতি শহীদুল, সাধারণ সম্পাদক ইয়াকুব শহরে চুরি ছিনতাই বৃদ্ধি ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ কুমিল্লায় নদীতে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে শিক্ষার্থীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

কাটাবিলের গুলিবর্ষণ, ১২ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধনকে কেন্দ্র করে স্থানীয়দের বাড়িঘরে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ঘটনায় গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথান আহমেদ প্রেমের (১২) বাবা ইউনুছ মিয়া বৃহস্পতিবার গভীর রাতে কোতোয়ালি মডেল থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলাটি করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে শুক্রবার কাটাবিল এলাকা পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামান।তিনি আহত ইথানের পরিবারের সঙ্গে কথা বলেন এবং ঘটনাস্থল ঘুরে দেখেন।

তিনি বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের যেখানেই থাকুক, আইনের আওতায় আনা হবে।”

ঘটনার প্রতিবাদে পৃথক মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টির জেলা ও মহানগর শাখা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব শাখা।

মানববন্ধনে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

আহত ইথান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শরীর থেকে এখনও গুলি বের করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তার বাবা ইউনুছ মিয়া।

ইথানের বাবা জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ঝুঁকি থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে অপারেশন থিয়েটারে নেওয়া হলেও গুলি অপসারণ করা যায়নি। বর্তমানে রক্তক্ষরণ অব্যাহত থাকায় রক্ত দিতে হচ্ছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান বলেন, গুলিটি ইথানের ফুসফুসে আঘাত করেছে, তাই ঝুঁকি বিবেচনায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে বিশেষজ্ঞ সার্জনের মাধ্যমে অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে।

ঘটনাস্থল পরিদর্শনকালে কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেন, “জনপ্রতিনিধি হিসেবে এ ঘটনার দায় কেউ এড়াতে পারে না। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসন কাজ করছে।”

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধনের পর পরই একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও গুলিবর্ষণ করে। এতে ইথান আহমেদ প্রেমসহ অন্তত সাতজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031