শিরোনাম :
দক্ষতা অর্জন করে সময়োপযোগী বাংলাদেশ গড়তে চাই : ফরহাদ আজাদ কাটাবিলের গুলিবর্ষণ, ১২ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার যথেষ্ট নয়, মাদক থেকে যুবসমাজকে বাঁচাতে সামাজিক আন্দোলন জরুরি : পানিসম্পদ প্রতিমন্ত্রী  হাফিজ নাঈম জমিয়তের কর্মী নন, প্রয়োজন ন্যায়বিচার’ : রায় পুনর্বিবেচনার দাবিতে উত্তাল দিরাই ​কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা ১৪ কেজি গাঁ*জাসহ ২ মা*দ*ক কারবারি গ্রে*ফ*তার আমতলীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় পঞ্চগড় আইনজীবী সহকারী সমিতির সভাপতি শহীদুল, সাধারণ সম্পাদক ইয়াকুব শহরে চুরি ছিনতাই বৃদ্ধি ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ কুমিল্লায় নদীতে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে শিক্ষার্থীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

গ্রেফতার যথেষ্ট নয়, মাদক থেকে যুবসমাজকে বাঁচাতে সামাজিক আন্দোলন জরুরি : পানিসম্পদ প্রতিমন্ত্রী 

Reporter Name
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

পঞ্চগড় প্রতিনিধি : পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় দুই আসনের সাংসদ ফরহাদ হোসেন আজাদ বলেছেন, যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে শুধু গ্রেপ্তারই যথেষ্ট নয়, সামাজিক আন্দোলনের মাধ্যমে সবাইকে এগিয়ে এসে আসতে হবে। একই সাথে মাদক প্রতিরোধে দেশের সকল নাগরিকদের প্রশাসন ও সরকারকে সহযোগিতা করতে হবে।

শুক্রবার ২৬ জুন দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ বলেন, সরকার মাদক নিয়ন্ত্রণে আরও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। সংসদে এ বিষয়ে চূড়ান্ত আইন প্রণয়নের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সামাজিক কর্মসূচি পরিচালনা জরুরি।

পরে দিবসটি উপলক্ষে মাদক বিরোধী বিভিন্ন সামাজিক স্লোগান সম্বলিত প্লেকার্ড সহ একটি বর্ণাঢ্য র‍্যালী পঞ্চগড় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা সম্মেলন কক্ষে উপস্থিত সকলে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পঞ্চগড় পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা আনসার ভিডিপির কমান্ডেন্ট ফরিদ রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড়ের সহকারী পরিচালক রাহুল সেন।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031