শিরোনাম :
ময়মনসিংহে গুজব প্রতিরোধে সরকারি প্রতিষ্ঠানের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রাজিবপুরে সড়কের কাজে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ কুমিল্লার চান্দিনায় মাদ্রাসার ছাত্রকে বলাৎকার, গ্রেফতার ৬ জন কুমিল্লা বার্ডের উদ্যোগে ৩ হাজার কৃষকের মাঝে উচ্চ ফলনশীল আমন ধানের বীজ বিতরণ ক্যালকুলেটর দিয়ে গুনে গুনে ঘুষ আদায় করছেন দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পঞ্চগড়ে জমি নিয়ে দ্বন্দের জের চাঁদাবাজী মামলা দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার চেস্টা স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত : বিতর্ক এড়াতে বিশ্বম্ভরপুরে টেন্ডার বাতিল করলেন উপজেলা প্রকৌশলী কুমিল্লায় একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার দুই ঘাতক
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

কুমিল্লা বার্ডের উদ্যোগে ৩ হাজার কৃষকের মাঝে উচ্চ ফলনশীল আমন ধানের বীজ বিতরণ

Reporter Name
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশ উপযোগী কৃষি প্রযুক্তির সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী জেলার ৩ হাজার কৃষকের মাঝে উচ্চ ফলনশীল আমন ধানের বীজ বিতরণ কার্যক্রম শুরু করেছে।

সোমবার ২২ জুন বার্ডের বাস্তবায়নাধীন “গ্রাম সংগঠনের মাধ্যমে পরিবেশ উপযোগী কৃষি প্রযুক্তির সম্প্রসারণ” প্রকল্পের আওতায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রকল্পের আওতায় তিন জেলার ৩ হাজার সুফলভোগী কৃষকের মধ্যে ৪ কেজি করে মোট ১২ হাজার কেজি উচ্চ ফলনশীল আমন ধানের বীজ বিতরণ করা হবে।

কুমিল্লার আদর্শ সদর, সদর দক্ষিণ ও বুড়িচং উপজেলার কৃষকদের মাঝে বীজ বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিতরণকৃত বীজের মধ্যে রয়েছে ব্রি ধান-৯৩, ব্রি ধান-৯৪, ব্রি ধান-৯৫ এবং ব্রি ধান-১০৩ জাতের উন্নতমানের ধান, যা অধিক ফলন ও পরিবেশ উপযোগিতার জন্য কৃষকদের কাছে বিশেষভাবে সমাদৃত।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহাত্তম বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নতমানের বীজ ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ, কৃষি ও পরিবেশ বিভাগের পরিচালক ও প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়াসহ বার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, কৃষকদের মাঝে উন্নত প্রযুক্তি ও উচ্চ ফলনশীল বীজ পৌঁছে দিয়ে টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করা এবং খাদ্য নিরাপত্তা জোরদার করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031