শিরোনাম :
গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা, মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্কের কমিটি গঠন  দুমকিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ময়মনসিংহে গুজব প্রতিরোধে সরকারি প্রতিষ্ঠানের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রাজিবপুরে সড়কের কাজে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ কুমিল্লার চান্দিনায় মাদ্রাসার ছাত্রকে বলাৎকার, গ্রেফতার ৬ জন কুমিল্লা বার্ডের উদ্যোগে ৩ হাজার কৃষকের মাঝে উচ্চ ফলনশীল আমন ধানের বীজ বিতরণ ক্যালকুলেটর দিয়ে গুনে গুনে ঘুষ আদায় করছেন দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পঞ্চগড়ে জমি নিয়ে দ্বন্দের জের চাঁদাবাজী মামলা দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার চেস্টা স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত : বিতর্ক এড়াতে বিশ্বম্ভরপুরে টেন্ডার বাতিল করলেন উপজেলা প্রকৌশলী
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

কুমিল্লার চান্দিনায় মাদ্রাসার ছাত্রকে বলাৎকার, গ্রেফতার ৬ জন

Reporter Name
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চান্দিনায় একটি হাফিজিয়া এতিমখানার চতুর্থ শ্রেণীর এক ছাত্রকে (১১) জোরপূর্বক বলাৎকার করকর অভিযোগে মো: নাজমুল হক বাপ্পি (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইন ও অস্ত্র আইনের মামলায় আরও পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল রবিবার ২১ জুন আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম শিশুটি চান্দিনার বরকরই হাজী আব্দুল বারী হাফিজিয়া এতিমখানার নাজেরা বিভাগের চতুর্থ শ্রেণীর ছাত্র। গত শনিবার (২০ জুন) দুপুর ১২:১০ টায় বিবাদী মো: নাজমুল হক বাপ্পি ওই ছাত্রকে একটি কক্ষ ঝাড়ু দিতে বলে। কক্ষ ঝাড়ু দেওয়া শেষে দুপুর ১২:৪০ ঘটিকার সময় শিশুটি ওজুখানায় গোসল করতে গেলে বিবাদী সেখানে উপস্থিত হয়। একপর্যায়ে সে ভিকটিমকে জোরপূর্বক বিবস্ত্র করে পায়ুপথে ধর্ষণ করে।

 

এই ঘটনায় ভিকটিমের বাবা মো: দুর্জয় আহমদ হৃদয় (৩৪) বাদী হয়ে চান্দিনা থানায় একটি এজাহার দায়ের করেন। তবে লিখিত এজাহার প্রাপ্তির পূর্বেই ঘটনার সংবাদ পেয়ে চান্দিনা থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অভিযুক্ত ধর্ষক নাজমুল হক বাপ্পিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত বাপ্পি নেত্রকোনা সদর উপজেলার মনকানদিয়া গ্রামের মো: আব্দুর রহিম খানের ছেলে।

 

এদিকে চান্দিনা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উপজেলার বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করে আরও পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন, শ্রীমন্তপুর গ্রামের রুহুল আমীন মিঠু (৩৪), সুরিখোলা গ্রামের মো: সালাউদ্দিন ভূঁইয়া (৩৬), ভূঁইয়াপাড়া গ্রামের মো: শাহিন প্রকাশ কুদ্দুস (২৫) এবং সোনাকান্দা গ্রামের রুবেল হোসেন (২০)।

 

এছাড়া একই অভিযানে অস্ত্র আইনের একটি মামলায় জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হিসেবে শ্রীমন্তপুর গ্রামের হাজী আ: মালেকের ছেলে রুহুল আমীন মিঠুকেও গ্রেফতার দেখায় পুলিশ। গ্রেফতারকৃত মোট ছয় আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031