বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মুভ ফর জাস্টিস-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা টেকনাফের সাবরাংয়ে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক তেঁতুলিয়ায় আনসার ও ভিডিপি’র ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে যৌন নির্যাতন : অভিযুক্ত গ্রেফতার উপস্থিতির খাতায় শিক্ষক নিয়মিত, বাস্তবে অনুপস্থিত! কাগজে ২০৪ শিক্ষার্থী, সরেজমিনে ১৭ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে কুমিল্লায় পোষ্য সোসাইটির জনসচেতনতা কর্মসূচি কুমিল্লায় স্ত্রীকে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ফুলেল শুভেচ্ছায় চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. মো. ইকবালকে বরণ সৎ মার সাথে গোসল করতে গিয়ে নদীতে ডুবে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু  আসন্ন ইউপি নির্বাচনে ২ নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রায়হান উদ্দিন সোহেল

গফরগাঁওয়ে নয়াবাড়ি মৌজায় উপজেলা ভবন নির্মাণে দাবিতে পাঁচবাগে সমাবেশ ও মিছিল 

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ন

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নসহ ৮টি ইউনিয়নের সর্বস্তরের জনগণের দাবি অনুযায়ী নয়াবাড়ি মৌজায় উপজেলা সদর দপ্তর দ্রুত নির্মাণে দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৩০ জুলাই রাতে পাঁচবাগ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে আমাটিয়া বাজারে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে পাঁচবাগ ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠন।

জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য ও দক্ষিণ গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নবী হোসেনের সভাপতিত্বে ও দক্ষিণ গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ মোফাখখারুল হক টুটুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- পাঁচবাগ ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ, দক্ষিণ গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইবনে আজহার মাহমুদ, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম কাঞ্চন, দক্ষিণ গফরগাঁও উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের আহবায়ক মাহমুদুর রহমান সুজন, বিএনপি নেতা মাজহারুল ইসলাম সরকার সজল, ইউনিয়ন যুবদল নেতা আল আমিন, ইউনিয়ন শ্রমিক দল সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ইউনিয়ন শ্রমিক দল নেতা দেলোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শান্ত আহমেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা তরিকুল ইসলাম সুমন, আজিজুল হক ও মোঃ রোকন মিয়া প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দক্ষিণ গফরগাঁও উপজেলার প্রাচীন জনপদ কান্দিপাড়া বাজার সংলগ্ন নয়াবাড়ি মৌজায় সরকারী গেজেট অনুযায়ী উপজেলা সদর দপ্তর হলে

আটটি ইউনিয়নের মানুষ সমান দূরত্বে প্রশাসনিক সেবা পাবে। সেই সাথে বর্তমানে গফরগাঁও উপজেলা সদরে কাজের জন্য যেতে যে ভোগান্তি হয়, তা থেকে মুক্তি মিলবে।

তাই দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নয়াবাড়ি মৌজায় দক্ষিণ গফরগাঁও উপজেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার জোর দাবি জানান বক্তারা।

শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। তাদের হাতে ছিল ‘গেজেট হইছে যেইখানে, উপজেলা হবে সেইখানে’ লেখা ব্যানার- ফেস্টুন। মিছিলটি আমাটিয়া বাজার হইতে শুরু হয়ে ইউনিয়ন এলাকায় সড়কগুলো প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host