শিরোনাম :
ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান; সততা, নিরপেক্ষতা ও আইনের শাসনের বার্তা মনিরুজ্জামানের সংবিধান সংশোধন নয় আমরা সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের পদযাত্রার কথা বলেছিলাম : আখতার হোসেন পঞ্চগড়ে ‘রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গোপালগঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কাশিয়ানী থানার মাহফুজুর রহমান গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ, বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা  চামরদানী উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক উন্মুক্ত আলোচনা যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় তেমনি জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত : পানিসম্পদ প্রতিমন্ত্রী ভাসানীতে Student Grooming and University Adaptation Program-এর তৃতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত সাংবাদিক সিহাব’র শুভ জন্মদিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

গোপালগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু দেয়ানো হয়

Reporter Name
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

গোপালগঞ্জ প্রতিনিধি : সদর উপজেলার ২৩ নং চরপুখরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে নিয়মিত বিদ্যালয় প্রাঙ্গন ঝাড়ু দেয়ার কাজ করানো হয়।

গত রবিবার ১৯ জুলাই দুপুরের আগে সরেজমিন বিদ্যালয়টিতে গিয়ে ঘটনার সত্যতা মিলেছে। সেখানে গিয়ে দেখা গেছে কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয় এলাকা ঝাড়ু দিচ্ছে। তাদের কাছ থেকে জানা গেছে তারা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তাদের অভিযোগ শিক্ষকরা তাদের ইচ্ছার বিরুদ্ধে ঝাড়ু দেয়াসহ বিভিন্ন কাজ করতে বাধ্য করে।

বিদ্যালয়টির অভিভাবকদের অভিযোগ, প্রায়ই শিক্ষকরা ডেকে নিয়ে শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু দেয়াসহ বিভিন্ন কাজ করায় বলে ক্লান্ত হয়ে তারা পাঠ গ্রহণে মনোযোগী হতে পারেনা। এতে শিক্ষার্থীরা হীনমন্যতায় ভোগে। বাড়ী ফিরে গিয়ে তারা পাঠ প্রস্তুতি নেয়ার বদলে ঘুুমিয়ে পড়ে।

এ ব্যাপারে জানতে চাইলে ২৩ নং চর পুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিপু দে বলেন, আমাদের বিদ্যালয়ে এমএলএসএস পদে কেউ নেই। আমাদের নিজেদের সব কাজ করতে হয়। শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু দেয়ার বিকল্প কোনো উপায় নেই। এ বিষয়টি আমাদের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অবগত আছেন। তিনি নিজে স্বচক্ষে দেখেও কোনো মন্তব্য করেননি। এ ঘটনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিধিমালা ভংগ হচ্ছে বলে আমি মনে করিনা।

এ ব্যাপারে জানতে চাইলে গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র টিকাদার বলেন, ওই বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিয়ে ঝাড়ু দেয়ার কাজ করানো হয় তা আমার জানা ছিলোনা। বিধিমালা ভংগ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন কর্মকাণ্ড পরিচালনা করা অনুচিত। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930