শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিপরীত হাওয়ায় শাল্লায় ছয় ‘জুলাই যোদ্ধা’ সরকারি গেজেটে অন্তর্ভুক্ত, পাচ্ছেন ভাতা ও অনুদান লোডশেডিং,  দ্রব্যমূল্য বৃদ্ধি ও গ্যাস সংকটের প্রতিবাদে পটুয়াখালীতে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান বিলপ্তির পথে দেশি মাছ; তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের নতুন কমিটি ঘোষণা জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীদের মাঝে গাছে চারা বিতরণ রৌমারীতে গৃহবধূ হত্যা : প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩ জুলাই চেতনায় দেশ গড়ার অঙ্গিকার চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পটুয়াখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে এবিপার্টির সংবাদ সম্মেলন দিরাইয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

Reporter Name
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি শ্বশুরবাড়ি এলাকার একটি পুকুর থেকে বি. এম. মাহমুদুল ইসলাম (৩৮) নামে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ৬ এপিবিএন, মাটিরাঙ্গা খাগড়াছড়িতে এসআই (সশস্ত্র) পদে কর্মরত ছিলেন। তিনি সদর উপজেলার বিজয়পাশা গ্রামের হায়দার আলী ভূইয়ার ছেলে। পুলিশ নিহতের স্ত্রী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

আজ সোমবার ২৭ জুলাই শ্বশুরবাড়ির অদূরে একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ সকাল সাড়ে ৮টার দিকে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host