শিরোনাম :
ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান; সততা, নিরপেক্ষতা ও আইনের শাসনের বার্তা মনিরুজ্জামানের সংবিধান সংশোধন নয় আমরা সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের পদযাত্রার কথা বলেছিলাম : আখতার হোসেন পঞ্চগড়ে ‘রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গোপালগঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কাশিয়ানী থানার মাহফুজুর রহমান গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ, বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা  চামরদানী উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক উন্মুক্ত আলোচনা যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় তেমনি জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত : পানিসম্পদ প্রতিমন্ত্রী ভাসানীতে Student Grooming and University Adaptation Program-এর তৃতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত সাংবাদিক সিহাব’র শুভ জন্মদিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি নাজমুস সাদাত

Reporter Name
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গবিপ্রবি) নতুন ভাইস-চ্যান্সেলর (ভিসি) পদে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. নাজমুস সাদাত। রবিবার ১৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ (সংশোধিত-২০২৫)’র ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. নাজমুস সাদাতকে নিয়োগ প্রদান করা হলো।

এতে উল্লেখ করা হয়, ভাইস-চ্যান্সেলর পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে, যা আগে ঘটে সেই সময় পর্যন্ত। এ পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930