সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে :  ববি হাজ্জাজ চামরদানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী ইউসুফ আহমেদ লাল চাঁন তেঁতুলিয়া আওয়ামী লীগের সভাপতি সহ ৩ জন গ্রেফতার তেঁতুলিয়ায বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন জাতীয় মৎস্য পক্ষ দিবসে র‍্যালি, পোনা অবমুক্ত ও মৎস্য পদক প্রদান জেলা প্রশাসকের সাথে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা সেবা বান্ধব পুলিশ গড়ে তোলার লক্ষ্যে পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত কোর্স ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় মৎস্য উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ পঞ্চগড়ে মাস্তুল ফাউন্ডেশনের টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ 

চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ পালিত, সেরা তিন চাষিকে সম্মাননা 

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৯:০৯ অপরাহ্ন

ভোলা প্রতিনিধি : ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে। উপকূলীয় এ উপজেলায় মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক চাষপদ্ধতি সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর যৌথভাবে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।

রবিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু।

আলোচনা সভায় বক্তারা বলেন, উপকূলীয় অর্থনীতিকে গতিশীল রাখা এবং জাতীয় প্রোটিনের চাহিদা পূরণে মৎস্য খাতের অবদান অপরিসীম। চরাঞ্চলের খামারিদের আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তিতে মাছ চাষে উদ্বুদ্ধ করার পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের নজরদারি ও সহযোগিতা অব্যাহত থাকবে।

সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য উপজেলার ৩ জন সফল খামারি ও উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে মেরিকালচারে বিশেষ সাফল্যের জন্য হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলহাজ্ব মো. মহসিনের ছেলে আবদুল মোতালেব, কার্পমিশ্র চাষে অবদানের জন্য জিন্নাগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবদুল রবের ছেলে এস এম রাশেদ এবং সফল মৎস্য উদ্যোক্তা হিসেবে নূরাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. মোস্তফার ছেলে মো. রাকিব হোসেনের হাতে এই সম্মাননা তুলে দেন অতিথিরা।

কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং এলাকার মৎস্য চাষিরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host