সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে :  ববি হাজ্জাজ চামরদানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী ইউসুফ আহমেদ লাল চাঁন তেঁতুলিয়া আওয়ামী লীগের সভাপতি সহ ৩ জন গ্রেফতার তেঁতুলিয়ায বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন জাতীয় মৎস্য পক্ষ দিবসে র‍্যালি, পোনা অবমুক্ত ও মৎস্য পদক প্রদান জেলা প্রশাসকের সাথে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা সেবা বান্ধব পুলিশ গড়ে তোলার লক্ষ্যে পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত কোর্স ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় মৎস্য উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ পঞ্চগড়ে মাস্তুল ফাউন্ডেশনের টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ 

চরফ্যাশনে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া জন্মদিন পালিত

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৯:১৭ অপরাহ্ন

চরফ্যাশন প্রতিনিধি : দ্বীপজেলা ভোলার চরফ্যাশনে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত হয়েছে।

শনিবার ১৫ আগস্ট সন্ধ্যায় চরফ্যাশন উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে আলোচনা সভা, রুহের মাগফিরাত কামনা, মিলাদ-মাহফিল ও দোয়া মুনাজাতের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

দিবসটির দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, ভোলা জেলা বিএনপির সদস্য হেলাল উদ্দিন টিপু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল , উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোফরান মহাজন, উপজেলা যুবদলের সদস্য সচিব হাজি জাহিদুল ইসলাম রাসেল, সেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ুন কবির সিকদার, সদস্য সচিব কামরুজ্জামান শাহিন ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশ্রাফুর রহমান দিপু ফরাজী। দোয়া মুনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি সালাউদ্দিন।

এ সময় বক্তৃতারা বলেন, বিএনপির প্রয়াত নেত্রী গণতন্ত্র রক্ষায় আপোষহীন ছিলেন। বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা খালেদা জিয়া দীর্ঘ ১৭ গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রামের কারণে জেল জুলুমের শিকার হয়েছেন। ফ্যাসিবাদী সরকার তাকে বিদেশ গিয়ে চিকিৎসা নিতে দেয়নি। দুর্ভাগ্য বসত বেগম খালেদা জিয়া আজকের বিএনপির দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখে যেতে পারেননি। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। এ সময় দলের উপজেলার সিনিয়র নেতৃবৃন্দসহ বিএনপির সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী -সমর্থকেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চব্বিশের গণঅভ্যুত্থানের পর নতুন প্রেক্ষাপটে এবার খালেদা জিয়ার তৃতীয় জন্মদিন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন ৬ আগস্ট স্থায়ী মুক্তি পান খালেদা জিয়া। এর আগে ২০১৬ সাল থেকে বিএনপি ১৫ আগস্টে কেক কেটে জন্মদিন পালনের পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host