শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিপরীত হাওয়ায় শাল্লায় ছয় ‘জুলাই যোদ্ধা’ সরকারি গেজেটে অন্তর্ভুক্ত, পাচ্ছেন ভাতা ও অনুদান লোডশেডিং,  দ্রব্যমূল্য বৃদ্ধি ও গ্যাস সংকটের প্রতিবাদে পটুয়াখালীতে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান বিলপ্তির পথে দেশি মাছ; তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের নতুন কমিটি ঘোষণা জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীদের মাঝে গাছে চারা বিতরণ রৌমারীতে গৃহবধূ হত্যা : প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩ জুলাই চেতনায় দেশ গড়ার অঙ্গিকার চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পটুয়াখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে এবিপার্টির সংবাদ সম্মেলন দিরাইয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকে নিয়ে অপপ্রচার সাংবাদিকদের প্রতিবাদ

Reporter Name
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ

ভোলা জেলা প্রতিনিধি : চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চরফ্যাশন প্রেসক্লাবের নেতারা ও স্থানীয় সাংবাদিকরা। প্রতিবাদ জানিয়ে তারা বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের মাধ্যমে একজন দায়িত্বশীল সাংবাদিক এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ব্যক্তি ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড শুধু একজন সাংবাদিকের বিরুদ্ধে নয়, বরং দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশের বিরুদ্ধেও আঘাত। সাংবাদিক নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিকদের প্রকাশিত কোনো সংবাদে কারও স্বার্থে আঘাত লাগলে বা কেউ ক্ষুব্ধ হলে, সন্দেহবশত কোনো সাংবাদিককে টেনে এনে অপ্রাসঙ্গিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা কোনোভাবেই সমীচীন নয়।

চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ বলেন, “চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে অপপ্রচার চালানো হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয়প্রতিপন্ন করার এমন অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। একজন দায়িত্বশীল সাংবাদিককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয়প্রতিপন্ন করার এমন অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

চরফ্যাশন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কামাল মিয়াজী বলেন, “সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাংবাদিক সমাজ সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পক্ষে সবসময় ঐক্যবদ্ধ থাকবে।” এ বিষয়ে চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার বলেন, “আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছি। কোনো সংবাদে কারও কর্মকাণ্ডের সমালোচনা বা অনিয়ম উঠে এলে ব্যক্তিগতভাবে আমাকে লক্ষ্য করে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো অত্যন্ত দুঃখজনক। যারা আমার সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন এবং এতে জড়িত রয়েছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিবৃতিতে সাংবাদিক নেতারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের যেকোনো তথ্য প্রচার বা শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার আহ্বান জানান। একই সঙ্গে একজন সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহব্বান জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host