শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিপরীত হাওয়ায় শাল্লায় ছয় ‘জুলাই যোদ্ধা’ সরকারি গেজেটে অন্তর্ভুক্ত, পাচ্ছেন ভাতা ও অনুদান লোডশেডিং,  দ্রব্যমূল্য বৃদ্ধি ও গ্যাস সংকটের প্রতিবাদে পটুয়াখালীতে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান বিলপ্তির পথে দেশি মাছ; তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের নতুন কমিটি ঘোষণা জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীদের মাঝে গাছে চারা বিতরণ রৌমারীতে গৃহবধূ হত্যা : প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩ জুলাই চেতনায় দেশ গড়ার অঙ্গিকার চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পটুয়াখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে এবিপার্টির সংবাদ সম্মেলন দিরাইয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু

Reporter Name
Update : রবিবার, ২৪ মে, ২০২৬, ৯:৪৩ অপরাহ্ণ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

​আজ ২৪ মে রবিবার থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার তালিকাভুক্ত প্রতিটি পরিবারকে ১০ (দশ) কেজি হারে এই চাল প্রদান করা হচ্ছে।
​বিনামূল্যে এই চাল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌর বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক এএইচএম বাচ্চু এবং যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন। এছাড়াও জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
​বক্তারা বলেন, আসন্ন ঈদুল আজহায় যেন কোনো দরিদ্র ও দুস্থ পরিবার খাদ্যের কষ্টে না ভোগে, সেজন্য সরকারের এই মানবিক সহায়তা সঠিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। জনগণের এই সংকটে দলের নেতা-কর্মীরা সবসময় পাশে থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
​দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চত্বরে আজ ২৪ মে ও আগামীকাল ২৫ মে দুই দিনব্যাপী এই চাল বিতরণ কার্যক্রম চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host